- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ২৫, ২০২২
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আশোক দাশগুপ্তকে বঙ্গবিভূষণ । বিশেষ সম্মান অর্থনীতিবিদ কৌশিক বসুকে
সোমবার নিজ নিজ ক্ষেত্রে, প্রতিষ্ঠিত কয়েকজন কৃতীর হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ, মহানায়ক সম্মান তুলে দেবেন বাংলার মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নজরুল মঞ্চে, আয়োজিত অনুষ্ঠানে ।
বঙ্গবিভূষণের জন্য মনোনীত করা হয় অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় ও আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্তকে ।
অমর্ত্য সেন বিদেশে রয়েছেন । বলেছেন, অনুষ্ঠানে থাকতে পারব না । তাঁর ইচ্ছেকে মান্যতা দিয়ে, শেষ মুহুর্তে বঙ্গ বিভূষণ প্রাপকের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় অমর্ত্য সেনের নাম । অনুষ্ঠানে থাকতে পারছেন না বিনায়কও । তাঁর সম্মান-পদক গ্রহণ করবেন তাঁর মা। উল্লেখযোগ্য অবদানের জন্য বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব সামলানো কৌশিক বসুকেও এবছর সর্বোচ্চ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বহুমাত্রিকতাময় সাংবাদিক ও সম্পাদক অশোক দাশগুপ্ত রাজ্য সরকারে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমার হাঁটাচলায় সাময়িক অসুবিধা তৈরি হয়েছে । অনুষ্ঠানে যেতে পারব না । অশোকবাবুর মানসিক দৃঢ়তা প্রগাঢ় । সমাজিকতার প্রশ্নে প্রশ্নাতীত তাঁর আন্তরিকতা । বিলম্বিত হলেও, বাংলা ভাষার সর্বকালের সেরা সম্পাদক ও সাংবাদিককে সম্মান জানিয়ে সরকার সামাজিক অভিপ্রায়কে মর্যাদা জ্ঞাপন করল । বঙ্গভূষণ পাচ্ছেন জয়ন্ত ঘোষাল ও দেবাশিস ভট্টাচার্য । দুজনেই কৃতি সাংবাদিক । বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন তূণনূল সাংসদ দীপক অধিকারী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । এছাড়াও শিল্পকলা ক্ষেত্রে পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন, তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ শিল্পী দেবজ্যোতি বসু, সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং প্রমুখ ।
ক্রীড়া ক্ষেত্রে বাংলার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান সহ আরও কয়েকজন ক্রীড়া নক্ষত্রকে সম্মানিত করা হবে । এসএসকেএম হাসপাতালের আধিকারিকরাও অনুষ্ঠানে থাকবেন। চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের এই সরকারি হাসপাতালকেও বঙ্গবিভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ।
❤ Support Us








