Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৪, ২০২৩

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১১ দলের বিরুদ্ধেই টেস্ট খেলার কৃতিত্ব অর্জন বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের প্রথম দেশ হিসেবে ১১ দলের বিরুদ্ধেই টেস্ট খেলার কৃতিত্ব অর্জন বাংলাদেশের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স খুব একটা বেশি নয়। মাত্র ২৩ বছর। আর এই ২৩ বছরেই কিনা ১১টি দেশের বিরুদ্ধেই টেস্ট খেলে ফেলল বাংলাদেশ!‌ হ্যাঁ, বিশ্বের তাবড় তাবড় দেশগুলির যে কৃতিত্ব নেই, সেই নজিরই গড়ল বেঙ্গল টাইগাররা। মঙ্গলবার ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১১টি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধেই মাঠে নামার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ।

২০০০–২০০১ মরশুমে প্রথম টেস্ট খেলিয়ে দেশের স্বীকৃতি পায় বাংলাদেশ। আর প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিরুদ্ধে দেশের মাঠেই। মূলত ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার উদ্যোগেই এটা সম্ভব হয়েছিল। যদিও অভিষেক টেস্টেই ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তারপর টেস্ট ক্রিকেটে ২৩টা বছর অতিক্রান্ত করে ফেলেছে বাংলাদেশ। তবে খুব বেশি সাফল্য পায়নি।

১১টি দেশের বিরুদ্ধে টেস্ট খেলার নজির গড়লেও মাত্র দুটি দেশের বিরুদ্ধে সিরিজ জিততে সক্ষম হয়েছে বাংলাদেশ। ২০০৪–০৫ মরশুমে ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। এরপর ২০১৮–১৯ মরশুমে আবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে বাংলাদেশ ২–০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। গত ২৩ বছরে মাত্র ৬টি সিরিজ জিততে সক্ষম হয়েছে বাংলাদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!