Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২, ২০২২

আবার রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে মৃত ব্যাঙ্ক ম্যানেজার ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে মৃত ব্যাঙ্ক ম্যানেজার ।

কাশ্মীরে আবারও জঙ্গিদের নিশানায় সরকারি কর্মী। উপত্যকায় আতঙ্ক বাড়ছে। থমথমে পরিবেশ । হিন্দু স্কুল শিক্ষিকা রজনী বালার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরেক হিন্দু সরকারি কর্মচারীর হত্যা। সোমের পর এবার বৃহস্পতিবার। জম্মু ও কাশ্মীরের কুলগাঁওতে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। তিনদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি । জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হল বিজয়ের দেহ ।

জঙ্গি হামলার পরপরই, নিরাপত্তা আধিকারিকরা এবং পুলিশ, সিআরপিএফ এবং সেনা সদস্যরা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান। নিরাপত্তাকর্মীরা এলাকা ঘিরে ফেলে এবং হামলার জন্য দায়ী জঙ্গিদের খুঁজে বের করার জন্য ব্যাপক অভিযান শুরু করে।অভিবাসী কাশ্মীরি পণ্ডিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি  হয়েছে। 

এলাহি দেহাতি ব্যাঙ্ক -এর ম্যানেজার বিজয়, রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে তাঁর পোস্টিং ছিল উপত্যকায়। প্রতিটি ঘটনাই প্রমাণ করছে না, কাশ্মীর তলে তলে অসন্তুষ্ট। অসন্তোষের প্রকাশ ঘটছে বাইরে। কাশ্মীরে সন্ত্রাস নির্মূল করতে হলে তার অর্থনৈতিক রূপান্তর দরকার। জরুরি দিল্লি শাসকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন । পাশাপাশি কাশ্মীরের সমস্যা সমাধানে কাশ্মিরীদের নবীন নেতৃত্বের অনুসন্ধান করতে হবে।


❤ Support Us
error: Content is protected !!