Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২১, ২০২২

পুলিসের চোখে ধূলো দিতে পুলিস সেজেই অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ!

খবর পেয়েই লালাবাজার পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, তারপর...

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিসের চোখে ধূলো দিতে পুলিস সেজেই অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ব্যবসায়ীকে অপহরণ!

দিনে দুপুরে কলকাতার রাজপথে অপহরণ, খুন, রাহাজানি, ছেনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। বুধবার দুপুরেও ঘটল আরেক অঘটন । বসিরহাটের বাসিন্দা এক ব্যবসায়ী কসবা থানা এলাকার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত হন। গতকাল দুপুর থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে অপহৃত বসিরহাট ব্যবসায়ীকে উদ্ধার করল কলকাতা পুলিশ।অপহরণের পর ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। এরপরই কসবা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের পরপরই আসরে নামে কলকাতা পুলিশ। তড়িঘড়ি শুরু হয় তদন্ত। প্রাথমিক অনুসন্ধানের পরই মেলে ব্যবসায়িক শত্রুতার ক্লু।

বুধবার রাত পর্যন্তও ওই ব্যবসায়ী কোথায় আছেন, তা বোঝা সম্ভব হচ্ছিল না। ফলে উদ্ধার করা যাচ্ছিল না ওই ব্যবসায়ীকে। তবে, তদন্তসূত্রে পুলিশ জানতে পারে, পুলিশ সেজে অপহরণ করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। ঘটনার গুরুত্ব বুঝেই বুধবার রাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল লালবাজারে বৈঠকে বসেন।

সেই বৈঠকের পরই যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা কসবা থানায় চলে আসেন। এক ঘন্টা বৈঠকের পরে উদ্ধার অপারেশন শুরু করে লালবাজার। আর শেষমেশ কয়েক ঘণ্টার মধ্যেই মেলে সাফল্য। টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। একইসঙ্গে মূল ষড়যন্ত্রকারী সহ পাঁচ জনকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে লাগানো দুটি গাড়িও।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!