Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২৪, ২০২২

লাচিতের জন্মদিনে ব্যতিক্রম

আরম্ভ ওয়েব ডেস্ক
লাচিতের জন্মদিনে ব্যতিক্রম

অসমের বীর সন্তান লাচিত বরফুকনের আজ জন্মদিন। বিশেষ দিনটিতে অহোম-মুঘল যুদ্ধের বিজয়ী বীরের দেশপ্রেমকে মনোজ্ঞ অনুষ্ঠানে স্মরণ করবে গুয়াহাটির ব্যতিক্রম।

শুধু প্রকাশনা সংস্থা নয়, সাময়িক পত্রিকাও নয়, ড. সোমেন ভারতীর নিষ্ঠা আর ভূমিপুত্রজাত আবেগে মাসাদো ব্যতিক্রম উত্তর-পূর্বাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে তৈরি করেছে নতুন দিশা। ভাব আর যুক্তির বিন্যাসে ক্ষুদ্রতাকে অতিক্রম করে গুয়াহাটিতে স্থাপিত হয়েছে যে অঙ্কুর, তার বাইরের সঙ্গে ভেতরের সমন্বয় তাকে ক্রমশ উর্ধ্বমুখী করে তুলেছে। লাচিত বরফুকনের দেশপ্রেম আর বীরোচিত অপোসহীনতায় প্রাণিত ব্যতিক্রম সামাজিক সম্পর্ককে সাংস্কৃতিক বিকাশের প্রধানতম ভিত্ হিসেবে নবীনতার রূপ দেওয়ার চেষ্টা করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!