Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৪, ২০২২

কাতারের গ্যালারিতে প্রকাশ্যে বান্ধবীকে চুম্বন করে বিতর্কে বেলজিয়াম গোলকিপার কুর্তোয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
কাতারের গ্যালারিতে প্রকাশ্যে বান্ধবীকে চুম্বন করে বিতর্কে বেলজিয়াম গোলকিপার কুর্তোয়া

ইসলামিক রাষ্ট্র কাতারের নিয়ম খুবই কড়া। যেমন মদ্যপান নিষিদ্ধ। পোশাকের ব্যাপারেও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। বিশ্বকাপের আসরে সমকামিতা নিয়ে বার্তা দেওয়াও নিষিদ্ধ করেছে কাতার প্রশাসন। আর প্রকাশ্যে চুম্বন করা তো কঠোরভাবে নিষিদ্ধ। আর এই নিয়ম ভেঙেই বিতর্কে জড়িয়েছেন বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তোয়া।

বুধবার কানাডার বিরুদ্ধে বেলজিয়ামের ম্যাচ ছিল। এই ম্যাচে ১–০ ব্যবধানে জয়লাভ করে বেলজিয়াম। দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বেলজিয়াম গোলকিপার থিবো কুর্তোয়া। তাঁর দুরন্ত গোলকিপিংয়ের জন্যই কানাডার বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট তুলে নেয় বেলজিয়াম। দলকে জেতানোর পর গ্যালারির দিকে ছুটে যান কুর্তোয়া। জয়ের আনন্দে তিনি বাগদত্তা মিশেল গার্জিককে জড়িয়ে ধরেন। তারপরই সর্বসমক্ষে গভীর চুম্বন। ঠোঁটে ঠোঁট রেখে এঁকে দেন ভালবাসার ছবি। আর এই চুম্বনই বিতর্কে ফেলে দিয়েছে চেলসির প্রাক্তন গোলরক্ষককে। প্রকাশ্যে কুর্তোয়ার তাঁর বান্ধবীকে চুম্বন করার ঘটনা নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা শুরু হয়েছে। দলের জয়ের মাঝেই বিতর্কে জড়িয়েছেন কুর্তোয়া।

ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে যেত বেলজিয়াম। পেনাল্টি পেয়েছিল কানাডা। আলফনসো ডেভিসের শট ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত দক্ষতায় বাঁচান কুর্তোয়া। শুধু এই পেনাল্টি বাঁচানোই নয়, কানাডার বিরুদ্ধে তিনটি নিশ্চিত বাঁচিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
একা কুর্তোয়া নন, প্রকাশ্যে চুম্বনের ঘটনা ঘটিয়েছেন বেলজিয়ামের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইন। ম্যাচের শেষে তিনিও গ্যালারিতে ছুটে গিয়ে প্রকাশ্যে নিজের স্ত্রীকে চুম্বন করেন। প্রকাশ্যে চুম্বন দণ্ডনীয় অপরাধ হলেও এই দুই ফুটবলারের বিরুদ্ধে কাতার প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!