- দে । শ
- মার্চ ২৫, ২০২৬
বাড়ছে ভোট কর্মীদের ভাতা
রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। দীর্ঘদিন পর ভোটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীদের ভাতা বাড়ানো হল। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষবার ২০১৪-১৬ সালের মধ্যে ভাতা সংশোধন করা হয়েছিল। এবার নতুন হারে উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে।
কার ভাতা কত বাড়ল
- প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার
আগে: দৈনিক ৩৫০ টাকা
এখন: দৈনিক ৫০০ টাকা
- পোলিং অফিসার
আগে: দৈনিক ২৫০ টাকা
এখন: দৈনিক ৪০০ টাকা
- কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট
আগে: দৈনিক ২৫০ টাকা
এখন: দৈনিক ৪৫০ টাকা
- গ্রুপ ডি কর্মী
আগে: দৈনিক ২০০ টাকা
এখন: দৈনিক ৩৫০ টাকা
বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মীরা
ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড ও মনিটরিং সেলের দায়িত্বে থাকা কর্মীদের ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে — আগে: ১,০০০–১,২০০ টাকা, এখন: ২,০০০–৩,০০০ টাকা
- মাইক্রো অবজার্ভার
আগে: ১,০০০ টাকা
এখন: ২,০০০ টাকা
সিএপিএফ ও অন্যান্য আধিকারিকদের ভাতা
- গেজেটেড অফিসার (১৫ দিনের কম ডিউটি)
আগে: ২,৫০০ টাকা
এখন: ৪,০০০ টাকা
- ১৫ দিনের বেশি ডিউটি হলে সাপ্তাহিক ভাড়া
আগে: ১,২৫০ টাকা
এখন: ২,০০০ টাকা
- সাব-অর্ডিনেট কর্মী (কনস্টেবল, ১৫ দিনের কম ডিউটি)
আগে: ১,৫০০ টাকা
এখন: ২,৫০০ টাকা
খাবার ভাতা
ভোটগ্রহণ ও গণনার কাজে যুক্ত কর্মীদের খাবার ভাতা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা (আগে ছিল ৩৫০ টাকা)।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা
- সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভার
আগে: ৭,৫০০ টাকা
এখন: ১০,০০০ টাকা
❤ Support Us






