Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৫

ইংল্যান্ড সফরে ভারতীয় ‘‌এ’‌ দলের ‌নেতৃত্বে বাংলার অভিমন্যু, খেলবেন শুভমান, যশস্বীর মতো তারকারা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ড সফরে ভারতীয় ‘‌এ’‌ দলের ‌নেতৃত্বে বাংলার অভিমন্যু, খেলবেন শুভমান, যশস্বীর মতো তারকারা

শুভমান গিল, যশস্বী জয়সওয়ালের মতো তারকা এবার খেলবেন অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে। বাংলার এই ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় ‘‌এ’‌ দলের নেতৃত্ব। আর সেই দলেই রয়েছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা।
আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় সিনিয়র দল। খেলবে ৫টি টেস্ট। তার আগে ইংল্যান্ড সফরে পাঠানো হচ্ছে ভারতীয় ‘‌এ’‌ দলকে। মূলত টেস্টের প্রস্তুতির জন্য বেশ কয়েকজন সিনিয়র দলের ক্রিকেটারকে ‘‌এ’‌ দলের হয়ে ইংল্যান্ড সফরে পাঠানো হচ্ছে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে তিনটি বেসরকারি টেস্ট। ৩০ মে প্রথম প্রথম ম্যাচ। পরের দুটিউ ম্যাচ যথাক্রমে ৬ ও ১৩ জুন থেকে শুরু। এরপরই ভারত ও ইংল্যান্ডের মধ্যে ২০ জুন থেকে ৫ টেস্টের সিরিজ শুরু।
ভারতী ‘‌এ’‌ দলের নেতত্বে অভিমন্যু ইশ্বরণকে অধিনায়ক করার পাশাপাশি সহ–অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার–ব্যাটার ধ্রুব জুরেলকে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ঈশান কিষাণ। অভিমন্যু ঈশ্বরণ ছাড়াও বাংলার দুই জোরে বোলার মুকেশ কুমার ও আকাশ দীপ দলে সুযোগ পেয়েছেন। আকাশ দীপের কাছে এই সিরিজ বড় পরীক্ষা। যদি নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টেস্ট দলে সুযোগ পাবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচকদের জন্য ভাবনায় রয়েছেন করুণ নায়ার। তাই তাঁকে ‘‌এ’‌ দলে রাখা হয়েছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ার যেরকম পারফরমেন্স করেছেন, তাঁকে বাদ দেওয়ার জায়গা নেই। তবে শ্রেয়স আয়ারকে ‘‌এ’‌ দলে রাখা হয়নি। রনজি ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করার পুরস্কার পেয়েছেন শার্দুল ঠাকুর। তাঁকেও দলে রাখা হয়েছে। এছাড়াও রয়েছেন মানব সুতার, তনুশ কোটিয়ান, হর্ষ দুবের মতো তরুণ ক্রিকেটাররা।
ঘোষিত দল:‌ অভিমন্যু ঈশ্বরণ (‌অধিনায়ক)‌, ধ্রুব জুরেল (‌সহ–অধিনায়ক, উইকেটকিপার)‌, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, শুভমান গিল, সাই সুদর্শন, ঈশান কিষাণ (‌উইকেটকিপার)‌, নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, মানব সুতার, তনুশ কোটিয়ান, অনশুল কম্বোজ, হর্ষ দুবে, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আমেদ, তুষার দেশপাণ্ডে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!