Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়েও মনোজ-শাহবাজ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়েও মনোজ-শাহবাজ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়।তা সত্ত্বেও সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলা। আর বাংলাকে স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক মনোজ তিওয়ারি ও শাহবাজ আমেদ। তৃতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ১৬৯/৪। এখনও ৬১ রানে পিছিয়ে বাংলা। দিনের শেষে মনোজ তিওয়ারি ৫৭ ও শাহবাজ আমেদ ১৩ রানে অপরাজিত রয়েছেন।

বাংলার ১৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৫ উইকেট হারিয়ে তুলেছিল ৩১৭ রান। অর্পিত ভাসাভারা ৮১ ও চিরাগ জানি ৫৭ রান করে অপরাজিত ছিলেন। সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে সৌরাষ্ট্র। এদিন সকালেই অর্পিত ভাসাভারাকে (৮১) তুলে নিয়ে বাংলাকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখিয়েছিলেন মুকেশ কুমার। চিরাগ জানিকেও (৬০) ফেরান তিনি। চিরাগকে যখন আউট করেন, তখন সৌরাষ্ট্রের রান ৩৪৩। মনে করা হচ্ছিল দ্রুতই হয়তো সৌরাষ্ট্র ইনিংস গুটিয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। উনাদকাটকে (৪) তুলে নেন আকাশ দীপ। এছাড়া প্রেরক মানকড়কেও (৩৩) ফেরান তিনি।

৩৬৯ রানে ৯ উইকেট হারায় সৌরাষ্ট্র। দশম উইকেটে জুটিতে ৩৫ রান তুলে সৌরাষ্ট্রকে ৪০০ রানের গণ্ডি পার করে দেন পার্থ ভুট এবং ধর্মেন্দ্র জাদেজা ধর্মেন্দ্র। জাদেজাকে (২৯) তুলে নিয়ে সৌরাষ্ট্র ইনিংস গুটিয়ে দেন ঈশান পোড়েল। মুকেশ কুমার ১১১ রানে নেন ৪ উইকেট আকাশদীপ ১১১ রানে নেন ৩ উইকেট ৮৬ রানে তিন উইকেট ম্যান ইশান পোড়েল।

২৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলা। দ্বিতীয় ওভারেই সুমন্ত গুপ্তকে (১) তুলে নেন চেতন সাকারিয়া। অভিমন্যু ঈশ্বরন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ১৬ রান করে চেতন সাকারিয়ার বলে উইকেটের পেছনে হার্ভিক দেশাইয়ের হাতে ক্যাচ দেন। অন্যদিকে সুদীপ ঘরামিকে (১৪) তুলে নেন জয়দেব উনাদকাট।

৪৭ রানে ৩ উইকেট হারায় বাংলা। এর পরই রুখে দাঁড়ান অনুষ্টুপ মজুমদার ও মনোজ তেওয়ারি দুজনের জুটিতে ওঠে ৯৯ রান। এই জুটি বাংলাকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ৪৩ তম ওভারের শেষ বলে অনুষ্টুপকে তুলে নিয়ে বাংলাকে আবার ব্যাকফুটে পাঠান সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। ১০১ বলে ৬১ রান করে আউট হন অনুষ্টুপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!