- প্রচ্ছদ রচনা
- মে ৫, ২০২২
দিল্লিতে নাশকতার ছক ফাঁস, অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী
খালিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার চার ব্যক্তি। টোলপ্লাজায় আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ।
পুলিশের বড় সাফল্য। হরিয়ানার কারনাল জেলা থেকে গ্রেফতার চার সন্দেহভাজন খালিস্তানি জঙ্গি। প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিশাল বাক্স ভর্তি বিস্ফোরক মিলেছে তাদের কাছ থেকে।পুলিশ সূত্রে খবর, টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয় ওই চার জনকে। পুলিসের জেরায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দিল্লিতে নাশকতার উদ্দেশে যাচ্ছিলেন ওই চার খালিস্তানি জঙ্গি। এর পিছনে আইএসআই-এর যোগ রয়েছে বলে অনুমান। পাকিস্তানি ড্রোনের মাধ্যমে তাদের কাছে অস্ত্র ও বিস্ফোরক পৌঁছানো হয়েছে বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে টোলপ্লাজায় চেকিংয়ে আটকাতেই পুলিশ হাতে নাতে ধরে ওই চার জঙ্গিকে।
অনুমান, ওই চার জন পঞ্জাবের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি পিস্তল, ৩১টি গুলি ও আইইডিসহ তিনটি লোহার কন্টেইনার। তাদের কাছে ১.৩ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে তারা মূলত কুরিয়ার হিসাবে কাজ করছিল এবং একটি ইনোভা গাড়িতে এই অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করছিল এবং তেলেঙ্গানার আদিলাবাদের দিকে যাচ্ছিল । পুলিশ জেনারেল সতেন্দর কুমার গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘তাদের একটি আদালতে হাজির করা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়া হবে, তারপর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে ‘ ।
❤ Support Us








