- প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২, ২০২২
এস এফ আই -এর বিশাল সমাবেশ কলেজ স্ট্রিটে। যাঁর মাথায় অক্সিজেন কম ঢোকে, তাঁর এত সম্পত্তি!
শুক্রবার, কলেজ স্ট্রিট চত্বরে, বিশাল সমাবেশ করল সিপি(আই) এমের ছাত্র-সংগঠন এস এফ আই। বাংলার ক্ষমতা থেকে আপসারনের পর কোথাও তাঁদের এত বড়ো সভা করতে দেখা যায়নি।
চিত্র সংগৃহীত
শুক্রবার, কলেজ স্ট্রিট চত্বরে, বিশাল সমাবেশ করল সিপি(আই) এমের ছাত্র-সংগঠন এস এফ আই। বাংলার ক্ষমতা থেকে আপসারনের পর কোথাও তাঁদের এত বড়ো সভা করতে দেখা যায়নি। সমাবেশের ইসু নিয়োগে দুনীর্তি, অনুব্রত মন্ডল ও পার্থ-অর্পিতার আইনি সম্পত্তি ইত্যাদি। সভার প্রধান বক্তা, এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু তাঁদের আমলে চিরকুটে চাকরি দেওয়ার অভিযোগ উরিয়ে দিয়ে বলেছেন, চিরকুটে কখনও কাউকে চাকরি দেয়নি তাঁর দল।
মেধার ভত্তিতে শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে অনেক সময় দলের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কেউ কেউ চাইতেন, দলের সুপারিশে শিক্ষকের হোক। তাঁরা কটাক্ষ করতেন, চাকরির বেলায় মেধা, ঝান্ডা ধরবে গাধা। মেধাই ছিল শিক্ষক নিয়োগের মানদন্ড। কোনও মেধাহীন ঝান্ডাধারীকে স্কুল-কলেজের চাকরি দেওয়া হয়নি।
পার্থ-অর্পিতা ও অনুব্রতের প্রসঙ্গ ভুলে বিমান বসু বলেছেন, আমার বয়স ৮৩। এক সঙ্গে কখনও এত টাকা দেখিনি। যাঁর মাথায় অক্সিজেন কম ঢোকে, তাঁর এত সম্পত্তি কোত্থেখে বেরুচ্ছে! কেষ্ট কী করেছে, তা আমরা রোজ দেখতে পাচ্ছি। তবে, তৃণমূলের সবাই চোর নয়। হ্যাঁ, কিছু সংখ্যক দলীয় পদাধিকারী দুর্নীতির সঙ্গে জড়িত।
শিক্ষক নিয়োগে অনিয়ম আর দুর্নীতির ইস্যুতে সিপিএমও তাঁর ছাত্র সংগঠনের পুর্নজাগরণ চর্চার বিষয় হয়ে উঠেছে। সামনে পঞ্চায়েত ভোট বিধান সভা ও পুরসভার ভোটের সমূহ বিপর্যঅয় থেকে কি খানিকটা বেরিয়ে আসবেন বামপন্থীরা। ভাবনা আর চিন্তার বিশয়। গ্রামাঞ্চলে তৃণমূল একচ্ছত্র। কংগ্রেসের অস্তিত্ব নামকেওয়াস্তে। বিজেপি তৃণস্তরে তৃতীয়। কোন্দলে ডুবছে। এরকম পরিস্থিতিতে বামপন্থীদের বিকল্প বিরোধী কি ভাবতে শুরু করল বাংলার ভোটশক্তি আর এস তাঁর গণসংগঠনকে চাঙ্গা করার প্রয়াস চালাচ্ছে। প্রতিটি জেলায় সক্রিয় গেরুয়া শিবিরের লাঠি আর খাকির কসরত। তবু বাংলার লোকায়েত ঐতিহ্যে ভাঙনের চিহ্ন নেই। পরমত আর পরধর্ম সহিষ্ণু বঙ্গীয় জন তাদের জন্মগত অঙ্গীকারকে সঙ্গে নিয়েও ইতিবাচক রাজনীতির সহযোগী হয়ে থাকবে।
❤ Support Us








