- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৯, ২০২৩
সিবিআই এর হাতে তথ্য প্রমাণ পর্যাপ্ত, তাই ফিয়ার সাইকোসিসে ভুগছেন বাংলার মুখ্যমন্ত্রী।তোপ শুভেন্দুর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, বিজেপিতে মুকুল রায়ের মতো নেতার কোনও প্রয়োজন নেই।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করেছেন, শাহ বাংলার সরকার ফেলার জন্যে চক্রান্ত করছেন। এব্যাপারে শুভেন্দু পাল্টা বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী ফিয়ার সাইকোসিসে ভুগছেন। উনি অমিত শাহকে গুন্ডা বলেছেন আর আমাকে বলেছেন ডাকাত। এধরনের অনৈতিক মন্তব্য করছেন ফিয়ার সাইকোসিসের কারণেই।
সারদা কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির সিঙ্গুরে এই দাবি তুলেছেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, সারদা কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু সেসবের তদন্ত হচ্ছে না। আবগারি নীতি সংক্রান্ত বেনিয়মের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাহলে সারদা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের হাত থেকে মমতা রেহাই পাবেন কেন?
শুভেন্দুর বক্তব্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণও গোয়েন্দাদের হাতে রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার পিসি ও ভাইপো দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কয়েকজন সদস্যও বেনিয়মের ঘটনায় যুক্ত। যদি আমার কথা মিথ্যা হয়, সেক্ষেত্রে অভিষেক আমার বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করছেন না কেন?
মুকুল রায় বিজেপিতে যোগদান করবেন বলে সম্প্রতি যে জল্পনা চলেছে. সেব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, বিজেপিতে মুকুল রায়ের মতো নেতার কোনও প্রয়োজন নেই। বিজেপি সাংসদ, বিধায়ক এবং অন্য নেতারা অবিজেপি ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করছেন। বাংলায় বিজেপি স্বনির্ভর।
শুভেন্দু আরও অভিযোগ, বাংলায় লাগাতারভাবে বিজেপি মানুষের স্বার্থে আন্দোলন করছে। বিজেপির মতো বিরোধী এর আগে তৃণমূলকে সামলাতে হয়নি। সিপিএম, কংগ্রেস তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। সকলেই জানেন, তৃণমূল আসলে চোর এবং ওদের জেলে যেতে হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও সিবিআই ভালোভাবেই কাজ করছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সাঙ্গপাঙ্গরা দুর্নীতির ঘটনাগুলির সব ধরনের প্রমাণ লোপের চেষ্টা করছে।
❤ Support Us







