Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৫, ২০২২

টিপু সলতানকে ‘গুণ্ডা’ অপবাদ। নিন্দিত বিধায়ক। চিঠিতে জিভ কেটে নেওয়ার হুমকি।

বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা। তাঁর এই অনৈতিহাসিক আর কটূ মন্তব্যে ক্ষুব্ধ বহু মানুষ। বিধায়কের বাড়িতে হুমকির চিঠি!

আরম্ভ ওয়েব ডেস্ক
টিপু সলতানকে ‘গুণ্ডা’ অপবাদ। নিন্দিত বিধায়ক। চিঠিতে জিভ কেটে নেওয়ার হুমকি।

চিত্র সংগৃহীত

বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা। তাঁর এই অনৈতিহাসিক আর কটূ মন্তব্যে ক্ষুব্ধ বহু মানুষ। বিধায়কের বাড়িতে হুমকির চিঠি পাঠিয়ে বলা হয়েছে, আপনার লজ্জা হওয়া উচিত। টিপু সুলতান আমাদের স্বাধীনতা যোদ্ধা। মহান সুলতানকে গুন্ডা বলার জন্য আপনার জিভ কেটে নেওয়া হবে।

টিপু সলতানকে ঘিরে বিধায়কের মনোভাব নিয়ে বারবার প্রশ্ন ওঠে। তাঁকে স্বাধীনতা যোদ্ধার মান্যতা দিতে গররাজি গেরুয়া শিবির। সাবারকারকে নিয়ে শিবমোগায় সম্প্রতি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা ছড়ানোয়ে মুসলিমদের ‘দায়ী’ করেছেন বি জে পি বিধায়ক। এবার টিপুকে ‘মুসলিম গুণ্ডা’ বলে নিজেই উসকানির সামিল হয়ে পড়লেন। ঈশ্বরাপ্পা বলেছেন, তিনি সব মুসলিমকে গুণ্ডা বলেননি। তাঁর জিভ কেটে নেওয়ার যে হুমকী দেওয়া হয়েছে, তাতে তিনি ভীত নন।

কু মন্তব্যের রাজনীতি ইদানীং ভারতকে গ্রাস করছে। শাসক বিরোধীরা প্রায় একে অন্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন। সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে দেশের নান প্রান্তে। ইতিহাসের ভুল ব্যাখার ব্যবহারে উদ্বিগ্ন ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানীরা। টিপুর ব্রিটিশ বিরোধিতাকে হেয় করছে সাম্প্রদায়িক রাজনীতি। টিপু গুন্ডা ছিলেন, একথা বলতে- এ পর্যন্ত সাহস করেনি কোনও পেশাদার রাজনীতিক। ঈশ্বরাপ্পা নতুন প্ররোচনা তৈরি করে সামজিক নিন্দার মুখে পড়লেন। জল ভুল পথে গড়াতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!