- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৮, ২০২৩
মহুয়া মৈত্র,দীপিকাকে নিয়ে নিশিকান্তের অশালীন টুইট । প্রতিবাদ কংগ্রেসের, মহিলা কমিশনের কড়া প্রতিক্রিয়া
ভারতীয় রাজনীতিতে কুকথার স্রোত বয়েই চলেছে। রাজনীতিকরা পরস্পরের বিরুদ্ধেও লাগাতারভাবে কুকথা বলছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও কংগ্রেস বিধায়ক দীপিকা পান্ডে সিং সম্পর্কে করা টুইট নিয়ে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাটে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ট্যাগ করেছেন নিশিকান্তের করা ওই টুইটটি। দিল্লি মহিলা কমিশনও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল নিশিকান্তকে ক্ষমাপ্রার্থনা করতে হবে বলে দাবি জানিয়েছেন।
राजनीति में मतभेद कितने ही बड़े क्यों ना हो भाषा का स्तर नहीं गिरना चाहिए। इसी सदन ने इंदिरा-वाजपेयी जी की बहस भी देखी है लेकिन कभी मर्यादाओं को लांघते नहीं देखा।
एक महिला सांसद की तुलना “नगरवधू” से करना बेहद निंदनीय है। @nishikant_dubey तुरंत इस बयान पर देश से माफ़ी माँगिये! pic.twitter.com/te9CsvZU35
— Swati Maliwal (@SwatiJaiHind) March 18, 2023
निशिकांत दूबे एक जाहिल विकृत आदमी है जो एक महिला सांसद @MahuaMoitra और महिला विधायक @DipikaPS को ‘वैशाली की नगर वधू’ कह रहा है @NCWIndia @sharmarekha भक्ति से फ़ुरसत हो तो इसका संज्ञान लें, ट्रैकरिकॉर्ड देखकर उम्मीद कम है, लेकिन फिर भी…@smritiirani कब चीख़ेंगी ‘माफ़ी माँगो’
— Supriya Shrinate (@SupriyaShrinate) March 18, 2023
বিজেপি সাংসদ নিশিকান্ত টুইট করে তাঁর অনুগামীদের উদ্দেশে আবেদন করছেন, হিন্দুধর্ম নগরবধূদেরও শ্রদ্ধা করে। বাংলার একজন আর ঝাড়খণ্ডের আরেকজন মহিলা সাংসদকে এজন্য সম্মান করুন।
নিশিকান্ত এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও কংগ্রেস নেত্রী দীপিকা পান্ডে সিংয়ের ভিতর গোলমালের সূত্রপাত কয়েকদিন আগে । নিশিকান্তর ভুয়ো এমবিএ সার্টিফিকেট নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন তৃণমূলের মহিলা সাংসদ মহুয়া মৈত্র । নিশিকান্তের পিএইচি নিয়েও প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র । তিনি বলেছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এফিডেভিটে এমবিএ ডিগ্রির কোনও উল্লেখ করেননি নিশিকান্ত । দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে করা এমবিএ ডিগ্রির কোনও উল্লেখই তো ছিল না ওই এফিভেডিটে। যদিও ২০১৮ সালে রাজস্থানের প্রতাপ বিশ্ববিদ্যালয় থেকে করা পিএইচডির উল্লেখ আছে তাতে । স্নাতকোত্তর স্তরের ডিগ্রিপ্রাপকরাই কোনও ডিমড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার যোগ্য ।
নিশিকান্তর দাখিল করা তথ্য সম্পর্কে গত কয়েকদিনে একগুচ্ছ টুইট করে করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । সেই টুইট শেয়ার করেছেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক দীপিকা । নিশিকান্তের ডিগ্রি নিয়ে দীপিকা প্রশ্ন তোলার পরেই দীপিকাকে ব্লক করে দিয়েছেন নিশিকান্ত । নিশিকান্ত তাঁর টুইটে দুই নগরবধূ মহুয়া ও দীপিকার উদ্দেশে অনুগামীদের লঘু মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন । উল্টে অভিযোগ করেছেন, মহুয়া ও দীপিকা প্রবীণদের সম্মান দিতে জানেন না ।
নিশিকান্তের এই টুইটের প্রেক্ষিতে এদিন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এধরনের মন্তব্য করা একেবারেই ঠিক নয়। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাটে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নিশিকান্ত একজন বিকৃতমনা মানুষ।
❤ Support Us







