- এই মুহূর্তে দে । শ
- মে ৯, ২০২৩
আগামী সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আর বেশি দিন নয়। খুব শীঘ্রই শেষ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাবতীয় উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান। আগামী সপ্তাহে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রীর মন্তব্যে মিলল এমনই ইঙ্গিত। তিনি বললেন, ফলপ্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ। আর ১০ দিনের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানতে পারবে। নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষা এবছর শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। অন্যান্য বছরের তুলনায় এ বারে অনেক কম পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। যা নিয়ে বেশ বিতর্ক হয়য়। এবারে উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ছিলেন প্রায় ৪২ হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে রেজাল্ট বেরতে পারে। এবার পর্ষদের সেই সম্ভাবনাতেই কার্যত সিলমোহর পড়ল শিক্ষামন্ত্রীর কথায়। অবশ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
❤ Support Us







