Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ৭, ২০২২

থমকে গেল পার্টিগেট কেলেঙ্কারির অভিযোগ।আস্থাভোটে জয়ী বরিস জনসন।

আরম্ভ ওয়েব ডেস্ক
থমকে গেল পার্টিগেট কেলেঙ্কারির অভিযোগ।আস্থাভোটে জয়ী বরিস জনসন।

সব আশাঙ্কা আর জল্পনা উড়িয়ে দিয়ে ব্রিটেনের কুর্সিতে টিকে গেলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে সরানোর প্রস্তাব এনেছিলেন দলীয় সাংসদরাও।

কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে ৫৪ টি চিঠি পড়েছিল । নূন্যতম ৫৪ জন চিঠি দিলে অনাস্থা প্রস্তাব আনতে হয়। ব্র্যাডি কোনও সাংসদের নাম জাননান নি। গতকাল সন্ধ্যা ৬ টায় কনজারভেটিভ পার্টির বৈঠকে বসে ওয়েস্টমিনস্টর প্যালেসে। ওখানে নূন্যতম ১৮০ টি ভোট পাননি জনসন বিরোধীরা। তাতেই থমকে গেল অনাস্থা এবং টিকে গেলেন জনসন। আস্থাভোটে তাঁর সমর্থনে ভোট পড়েছে ২১১টি ভোট পড়েছে, বিপক্ষে ১৪৮টি। বিস্তর ব্যবধানে হেরে গেল অনাস্থা । জয়ী হলেন জনপ্রিয় বরিস ।

বরিসের বিরুদ্ধে অভিযোগ, করোনা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে একাধিক পার্টির আয়োজন হয়েছিল । তাতে স্বয়ং বরিসের উপস্থিতির খবর একাধিক সংবাদ মাধ্যমে ছবি সহ ফাঁস হয়ে যায়। বিপাকে পড়েন প্রধানমন্ত্রী । তদন্ত শুরু করে পুলিস। আর এই ‘পার্টিগেট’ কেলঙ্কারি নিয়ে তদন্তের রিপোর্ট জমা দেন বর্ষীয়ান ব্রিটিশ আমলা স্যু গ্রে। দেশ জুড়ে হইচই শুরু হয়ে যায় । আত্মপক্ষ সমর্থনে বিবূতি পেশ করেন বরিস । তবু ঝড় থামেনি । দলের সাংসদরাই তাঁর অপসারণে আস্থা ভোটের দাবি তোলেন । শেষ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের অগ্নিপরীক্ষায় বরিস জিতে গেলেন।

বিট্রিশ পার্লামেন্টে আস্থা-অনাস্থার ইতিহাসে এও আরেক দুর্লভ দৃষ্টান্ত ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!