Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সীমান্ত পেড়িয়ে অবৈধ অনুপ্রবেশের, বিএসএফ এর হাতে আটক তিন

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্ত পেড়িয়ে অবৈধ অনুপ্রবেশের, বিএসএফ এর হাতে আটক তিন

অনুপ্রবেশকারী ৩ বাংলাদেশিকে গ্রেফতার বসিরহাটে সীমান্তে। উত্তর ২৪ পরগনারস্বরূপনগরের বিথারি–‌হাকিমপুর  পঞ্চায়েতের অন্তর্গত তরালি সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।  তাজিবুল সরদার নামে ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়।  চোরাপথে ওই বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশ করতে সহায্য করছিল দালাল সুমন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুমনের বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি  পঞ্চায়েতের আমুদিয়া গ্রামে।

এদিন বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।  ধৃত আয়নাল খানের বাড়ি বাংলাদেশের মুন্সিরগঞ্জে। অন্যদিকে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশের বাড়ি বাংলাদেশের ঢাকা নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে এসে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করত। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে এসে ঘাঁটি গেড়েছিল। বাংলাদেশে অস্থির পরিস্তিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে পুলিস ও বিএসএফ কড়া নাজর রাখছে। দু’‌দিন আগে অবৈধ ভাবে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে চোরা পথে  ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময়  এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বিএসএফ। অবৈধভাবে ভারত থেকে  স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দিয়ে চোরা পথে  দালাল ধরে  বাংলাদেশে যাওয়ার সময়  বাংলাদেশি স্বামী স্ত্রীকে আটক করে বিএসএফ। দম্পতির নাম  নিমাই পাল,  শিখা পাল। বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। জেরার তারাও জানায়, চিকিৎসার জন্য তাঁরা ভারতে এসেছিলেন। বাংলাদেশে বাড়ি যাওয়ার সময় ভিসা ফুরিয়ে যায়। তাই তাঁরা দালাল ধরে চোরা পথে বাংলাদেশে যাচ্ছিল। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে  বিএসএফের হাতে ধরা পড়ে যান। বাংলাদেশী দম্পতির স্থান হয়েছে শ্রী ঘরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!