Advertisement
  • এই মুহূর্তে
  • মে ৬, ২০২২

চিনে ‘নবনির্মিত’ বহুতল ধসে নিহত বেড়ে ৫৩

ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনে ‘নবনির্মিত’ বহুতল ধসে নিহত বেড়ে ৫৩

ছবি: রয়টার্স ।

চিনে একটি বহুতলে হঠাৎ ধস নামে। রয়টার্স জানিয়েছে, হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি গত ২৯ এপ্রিল ধসে পড়ে। চলছে উদ্ধারের কাজ । এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন । গত সপ্তাহে দেশটির চাংশা নগরীতে ভবন ধসের ঘটনা ঘটে । ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । এঁদের মধ্যে একজনকে ঘটনার পাঁচ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা গেছে ।

চিনা সরকারি সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের পরপরই এই নারীকে উদ্ধার করা হয়, ২৯শে এপ্রিল হঠাৎ করে ভবনের পেছনের অংশটি ভেঙ্গে পড়ায়, ধ্বংসস্তূপের উপর আটকে পড়েছিলেন ওই মহিলা। প্রায় ১৩২ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করতে পারলেন উদ্ধারকারীর দল । প্রতিবেদনে বলা হয়, মহিলাটি সচেতন ছিলেন। তাঁর উদ্যোগেই উদ্ধারকারীর দল তাঁকে সাবধানে বাইরে বের করতে পেরেছেন । অনুসন্ধান কার্যক্রমে কর্মীরা কুকুর এবং হ্যান্ড টুলের পাশাপাশি ড্রোন এবং ইলেকট্রনিক লাইফ ডিটেক্টর ব্যবহার করেছিল।
হাসপাতালে চিকিৎসার পর বেঁচে যাওয়া সকলের অবস্থা ভালো বলে জানা গেছে। সাম্প্রতিক দিনগুলিতে থেমে থেমে বৃষ্টির কারণে, যারা বেঁচে ছিল তাদের খাবার বা জল ছাড়াই বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে গিয়েছিল।

ভবনটি ধসে পড়ার ঘটনায় এর মালিক সহ অন্তত নয়জনকে গ্রেফতার করেছে বেইজিং পুলিস । বিল্ডিং কোড উপেক্ষা করা বা অন্যান্য নিয়ম লঙ্ঘন করার সন্দেহে এদের আটক করা হয়েছে ।এছাড়াও নকশা ও নির্মাণের দায়িত্বে থাকা তিনজন এবং অন্য পাঁচজনকে আটক করা হয়েছে, যারা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলায় একটি গেস্ট হাউজের জন্য নিরাপত্তা সম্পর্কে মিথ্যা মূল্যায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে স্ব-নির্মিত বিল্ডিংগুলির ধসের সংখ্যা বৃদ্ধির ফলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসেই প্রশাসনকে কড়া বার্তা দিয়ে বলেছেন কাঠামোগত দুর্বলতাগুলি চিহ্নিত করার জন্য আরও বেশি পরীক্ষা করা হোক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!