Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

হাইকোর্টের নির্দেশ, মহার্ঘ্য ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক জরুরি

আন্দোলনরত সরকারি কর্মচারীদের লড়াইয়ের বিকল্প পন্থা নির্ধারনের পরামর্শ, নিরুত্তর প্রতিবাদীদের আইনজীবী

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টের নির্দেশ, মহার্ঘ্য ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক জরুরি

ডিএ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। বৃহস্পতিবার মহার্ঘ্যভাতা সংক্রান্ত মামলার রায়ে জানাল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল কর্মীদের সংগঠনের তিন প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিব ও অথসচিব আলোচনায় বসবেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৭ এপ্রিলের বৈঠকে যাতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত যাতে গৃহীত হয় সে দিকে নজর  রাখতে হবে। তিনি বলেন, ডিএ সংক্রান্ত জটিলতা কাটানোর জন্য রাজ্য সরকারের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার যে রাজ্য সরকারের সে কথা নিজের রায়ে তিনি জানান।

ইতিমধ্যে, বৃহস্পতিবার আন্দোলনরত সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন। সরকারের বিভিন্ন দপ্তরে উপস্থিতির হার কেমন, কাজ চলছে কি বন্ধ আছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের ওপর জোর দিয়েছে কোর্ট। রাজ্য সরকারের এ্যাডভোকেট জেনারেলকে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে। তাঁর কথায়, বায়োমেট্রিক সব দফতরে নেই। তাই সমস্ত কার্যালয়ের উপস্থিতির পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। এরপর বিচারপতি রাজ্যের দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

আন্দোলনরত সরকারি  কর্মচারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ডিএ মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন । শীর্ষ আদালতের রায় আসা না পর্যন্ত তাঁরা অপেক্ষা করছেন না কেন? সংগ্রামী যৌথ মোঞ্চের আইনজীবিরা প্রত্যুত্তরে জানিয়েছেন,   মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করছেন।  বিচারপতির পরামর্শ, এভাবে লড়াই  করলে রাজ্যের বিপুল পরিমাণ ক্ষতি হবে। সেদিক বিবেচনা করে তাঁরা লড়াইয়ের অন্য কোনো পন্থা বেছে নিন,  যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন। উচ্চ আদালতের মন্তব্যের কোনো জবাব দেননি আন্দোলনকারীদের আইনজীবী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!