Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

রাজীব সিনহার নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজীব সিনহার নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজীব সিনহাই রাজ্যের নির্বাচন কমিশনার। কললাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সোমবার এই জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। রাজীবের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন নব্যেন্দুকুমার বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজীব সিনহার রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ বৈধ বলে মান্যতা পেল।

এই মামলায় মামলকারী নব্যেন্দুকুমার কুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, ‘‘গত ৭ জুন রাজীব সিনহাকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।’’

মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘নিয়োগ নিয়ে রাজ্যের আইন জানেন? আইন কী বলছে? মামলাকারী কে? প্রচারে আসার জন্যই কি মামলা?’’ তারপরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেয়।

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রথম প্রস্তাব করেছিল নবান্ন। তবে সেই প্রস্তাবে প্রথমে সিলমোহর দেয়নি রাজভবন। তিনি অন্য নাম চেয়ে পাঠান। রাজ্য সরকার তখন এ আর বর্ধন সহ ২ জনের নাম রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে পাঠায় রাজভবনে।পরে অবশ্য রাজীব সিনহাকেই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগে সম্মতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।গত ৭ জুন রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল।

রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। বিশেষত, রাজীব সিনহার নিয়োগ নিয়ে গোড়া থেকেই ‘আপত্তি’ জানিয়ে এসেছে বিজেপি। এ জন্য রাজ্যপালকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যেই রাজীব সিনহার রাজ্য নির্বাচন কমিশনার পদে জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। যা ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়। তার পর গত রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন রাজীব সিনহা। উল্লেখযোগ্যভাবে শনিবারই উত্তরবঙ্গ থেকে রাজ্যপাল জানান, “রাজ্য নির্বাচন কমিশনার যোগ্য তবে তাঁর অফিসকে আরও যোগ্য হতে হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!