- এই মুহূর্তে দে । শ
- মে ৪, ২০২৩
বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ।স্বস্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ
আপাতত খানিকটা স্বস্তিতে অমর্ত্য সেন। হাইকোর্টের রায়ে এখনই জমি খালি করতে হবে না নোবেলজয়ীকে। জেলা আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদের নোটিশ কার্যকর করা থেকে বিরত থাকবে বিশ্বভারতী। ১০ মে দুপুর ২ টোয় জেলা আদালতে জমি মামলার শুনানি হবে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দের এজলাসে বিতর্কিত জমি মামলাটি ওঠে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিশ্ববিদ্যালয়ের জমি খালি করার নির্দেশের ওপর অন্তর্বতী স্থগিতাদেশ দেন বিচারপতি। বললেন, জেলা জজ কোর্টে এ বিষয়ে একটি মামলা ইতিমধ্যে চলছে। তার চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত জমি খালি করতে বলাটা অন্যায় । উচ্চ আদালতে এ রায়ের পর বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিষ্ট্রার ও এস্টেট আধিকারিকের পক্ষ থেকে ৫-মে জায়গা ছেড়ে দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার আর কোনো গুরুত্ব থাকল না। কিছুটা পিছু হটতে হল বিশ্বভারতীকে।
অতিরিক্ত জমি দখল করে রাখাকে নিয়ে কয়েকমাস ধরেই অব্যাহত রয়েছে বিশ্বভারতী ও বর্ষীয়ান অর্থনীতিবিদের অনাকাঙ্খিত বিবাদ। ক্ষুব্ধ অমর্ত্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে বার বার জানিয়েচ্ছেন, পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকার তাঁরই। মুখ্যমন্ত্রীও জমি সংক্রান্ত কাগজপত্র অর্থশাস্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তাও নিজেদের দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ৫ তারিখের মধ্যে নির্ধারিত ১৩ ডেসিমাল জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়। বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় নবান্ন। মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে বলেন, অমর্ত্যের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সামনে বাউল শিল্পীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে হবে।সে মতো প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা। উচ্চ আদালতের আজকের রায়ে্র পর আপাতত তার আর কোনো প্রয়োজন রইল না।
❤ Support Us







