Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৯, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে পর্যবেক্ষণ, রাজ্যকে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে পর্যবেক্ষণ, রাজ্যকে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার যে সময় নির্ধারণ করা হয়েছে তা পর্যাপ্ত নয়, বলল কলকাতা হাইকোর্ট।  কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে শুক্রবার একটি মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হয়। কংগ্রেস ও বিজেপির তরফে আলাদা আলাদা করে শুক্রবার এই মামলা করা হলেও কংগ্রেসের যে ২২ দফা দাবি তার সঙ্গে বিজেপির দাবি গুলো প্রায় একই ছিল। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট  প্রাথমিক পর্যবেক্ষণে জানায় রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য যে সময় নির্ধারণ করেছে তা পর্যাপ্ত নয়। কংগ্রেস ও বিজেপির তরফ থেকেও মামলায় এই একই দাবি করা হয়েছিল।

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, নিরাপত্তার স্বার্থে রাজ্য নির্বাচন কমিশন চাইলে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে পারে। তবে,  নির্বাচন প্রক্রিয়া  অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়া শুরু থেকে গণনার ফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করার জন্য আদালত তার প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটা সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে জানাতে হবে বলেও আদালত জানিয়ে দেয়। আদালত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে এত বড়ো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে রাজ্য নির্বাচন কমিশনের নজর রাখতে হবে।

এদিকে হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণের পর কংগ্রেসের তরফে আইনজীবী বলেন আমরা প্রথম থেকেই এপ্রিল মাসে ২২ দফা দাবি নিয়ে কলকাতা কোর্টের কাছে আমাদের দাবি জানিয়েছিলাম। আমরা বলেছিলাম মনোনয়ন জমা দেওয়ার সময় পর্যাপ্ত নয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতে পঞ্চায়েত নির্বাচন যাতে হয় সেই দাবিও জানিয়েছিলাম। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহতার কথা উল্লেখ করে আমরা আদালতে বলেছি রাজ্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে এই ভোট করলে কোনভাবেই রক্তপাতহীন ভোট হবে না। আমাদের বিষয়গুলো তাদের পর্যবেক্ষণে রেখেছে এবং সোমবার প্রাথমিক পর্যবেক্ষণের উপর রাজ্যের কি বক্তব্য রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!