Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ২৮, ২০২৩

এক দশক পর স্বস্তি। জিয়া-কাণ্ডে অবশেষে অভিযোগ মুক্ত সুরাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
এক দশক পর স্বস্তি। জিয়া-কাণ্ডে অবশেষে অভিযোগ মুক্ত সুরাজ

জিয়া-কাণ্ডে এক দশক পর রেহাই পেলেন সুরাজ পাঞ্চোলি। মুম্বাই সিবিআই কোর্ট তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যাবতীয় অভিযোগ থকে অব্যাহতি দিয়েছে। আদালতের রায় সামনে আসার পরেই স্বস্তিতে তাঁর পরিবার। সন্তানের ছাড়া পাওয়ার খবরে খুশি মা ওয়াহিদা রাহাব। বরবারের মতো শুক্রাবারেও আদালতে উপস্থিত ছিলেন তিনি। ছেলের মুক্তি পেতে তার সঙ্গে দেখা করেন। ভেঙ্গে পড়েন কান্নায়।

২০১৩ সালের জুন মাসে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে মারা যান অভিনেত্রী জিয়া খান। ঘটনাস্থলে তার লেখা ছয় পাতার একটি চিঠি পাওয়া যায়। যা মৃতের পরিবার পুলিশের হাতে তুলে দেয়। যার ভিত্তিতে এক সপ্তাহ পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ কিন্তু তার পরের মাসেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি।

জিয়া পরিবার অবশ্য তাতে দমে যাননি। কয়েকমাস পর সুরাজের বিরুদ্ধে জিয়াকে খুনের অভিযোগ করেন তাঁর মা রাবেয়া। খান  যা নিয়েও তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। যার শেষে অভিনেত্রীর আত্মহত্যার কথা জানান তাঁরা। পুরো প্রক্রিয়ায় অসঙ্গতি থাকায়, জিয়া হত্যার তদন্তের ভার পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। পাঞ্চোলি পরিবার অবশ্য মিথ্যা অভিযোগের ভিত্তিতে জিয়ার মায়ের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে।

২০১৪ সালে সিবিআই তাঁদের কাজ শুরু করে। দীর্ঘ দুবছর তদন্তের পর  কেন্দ্রীয় গোয়েন্দারা  জানান  আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। কিন্তু পরে জিয়ার পরিবার আরো বিস্তারিত তদন্তের দাবি জানালে ২০১৮ সালে সিবিআই এর বিশেষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন মা। বম্বে হাইকোর্টে পুনরায় তদন্তের জন্য আবেদন করেন তিনি। দীর্ঘ টালবাহানার পর ২০২২ সালে উচ্চ আদালত আবার তদন্তের নির্দেশ দেয়। গত সপ্তাহে শুনানি তে দু পক্ষের বক্তব্য শোনেন বিচারক এ  এম  সৈয়দ। সব কিছু শুনে  শেষ পর্যন্ত আত্মহননের তত্ত্বেই সীল মোহর দেয় আদালত। মুক্তি পান সুরাজ।

ছাড়া পেয়ে সুরাজ জানিয়েছেন মিথ্যা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং দশ বছর তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। জিয়াকে স্মরণ করে ‘হিরো’ খ্যাত অভিনেতা জানিয়েছেন, ও আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর চলে যাওয়া অপূরনীয় এক ক্ষতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!