Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৩

বিদেশি সংস্থায় তথ্য পাচারের অভিযোগ, সিবিআই হেফাজতে সাংবাদিক

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদেশি সংস্থায় তথ্য পাচারের অভিযোগ, সিবিআই হেফাজতে সাংবাদিক

দেশের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগে সিবিআই আটক করল এক সাংবাদিককে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আটক ওই সাংবাদিকের নাম বিবেক রঘুবংশী। পেশায় তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক।

বিবেক বিভিন্ন গুরুতর অভিযোগে অভিযুক্ত। সিবিআই জানিয়েছে, ভারতের ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট কাউন্সিল বা ডিআরডিও এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেন তিনি। এরপর সেইসব তথ্য বিদেশি রাষ্ট্রের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে কোন কোন দেশের হাতে বিবেক রঘুবংশী ডিআরডিও এবং ভারতীয় সেনা সম্পর্কে সংগৃহীত তথ্য তুলে দিয়েছেন, তা এখনও জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিবেককে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই।

সূত্রের খবর, বিবেক রঘুবংশীকে অফিসিয়াল সিক্রেট আইন-সহ সংশ্লিষ্ট কয়েকটি আইনে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সিবিআই গোয়েন্দারা জয়পুরের ১২টি জায়গায় এদিন তল্লাশি চালিয়েছে সিবিআই। এছাড়া দিল্লিতেও তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

এদিন সিবিআই জানিয়েছে, বিবেক রঘুবংশী সেনা এবং ডিআরডিও সম্পর্কে যেসমস্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে কয়েকটি বিদেশি রাষ্ট্রের হাতে পাচার করেছেন, সেগুলি জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক। এমনকি এর জেরে ওই দেশগুলির সঙ্গে এর জেরে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কও প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে।

এর আগে ডিআরডিও-এর বিজ্ঞানী প্রদীপ কুরুলকার চলতি মাসের প্রথম সপ্তাহে গ্রেফতার হয়েছেন পাকিস্তানকে ভারতের প্রতিরক্ষা গবেষণা সম্পর্কে তথ্য পাচারের দায়ে। প্রদীপ কুরুলকার পুনেতে ডিআরডিও-এর একটি গবেষণাগারের ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা গ্ৰেফতারের পরে জানিয়েছে, বিজ্ঞানী প্রদীপ কুরুলকার হানিট্ৰ্যাপের শিকার হয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!