Advertisement
  • দে । শ
  • মার্চ ৬, ২০২৩

জমির বিনিময়ে রেলে চাকরি ! রাবড়ি বাড়িতে সিবিআই। জেরা লালু পত্নীকে।

বাড়িতে তখন তেজস্বী। মুখে কুলুপ।

আরম্ভ ওয়েব ডেস্ক
জমির বিনিময়ে রেলে চাকরি ! রাবড়ি বাড়িতে সিবিআই। জেরা লালু পত্নীকে।

চিত্র : সংবাদ সংস্থা

আরজেডি প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বাড়িতে সিবিআই হানা এবং রাবড়ি দেবীকে কয়েক ঘণ্টা জেরা নিয়ে নতুন আলোড়ন তৈরি হল বাংলা সংলগ্ন বিহারের রাজনীতিতে। রাবড়ি দেবীকে, রেলে চাকরির দুর্নীতি সংক্রান্ত মামলায় সোমবার সকালে জেরা করেন সিবিআই কর্তারা। রাবড়ি দেবীর বিরুদ্ধে অভিযোগ, ২০০৪-২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালে রেলের ক্যাটারিং -এ বহু যুবককে চাকরি পাইয়ে দিয়েছিলেন। অর্থের নয়, জমির বিনিময়ে। তাঁকে আবার জেরা করা হতে পারে। বলেছে, সিবিআই সূত্র। রাবড়িকে যখন জেরা করা হয়, তখন লালুর বাসভবনে উপস্থিত ছিলেন, লালুপুত্র এবং বিহারের উপমুখমন্ত্রী তেজস্বী যাদব ও অন্যান্য নেতারা। সবার মুখে কুলুপ। মন্তব্যহীন মুখ্যমন্ত্রী নীতিশকুমারও। বিরোধী রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ছে, রাবড়ি বাড়িতে সিবিআই -এর হঠাৎ উপস্থিতি নিকটতম দৃষ্টান্ত।

গতকাল ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীরা লিখিতভাবে অভিযোগ করেছেন, কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী সংস্থা যখন তখন তল্লাশি অভিযান চালাচ্ছে। এসব আরোপিত আর উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত বন্ধ করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!