- এই মুহূর্তে
- জুন ১৬, ২০২২
সুকান্ত-অমিতাভকে দিল্লিতে ডেকে বিজেপির নির্দেশ, পুরনোদের সহ্গে নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব দিন ।
রাজ্য বিজেপির দুই শীর্ষনেতা সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে সরাসরি নির্দেশ দিয়েছে, পরীক্ষানিরিক্ষা বন্ধ করুন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। না হলে লোকসভা ভোটের আগেই রদবদল করতে বাধ্য হবে । বুধবার দুই নেতার সঙ্গে অনেকক্ষণ বৈঠক করেন বিএল সন্তোষ । স্পষ্ট ভাষায় দুই নেতাকে জানিয়ে দেন, পুরোনো নেতা কর্মীদের সক্রিয় করে দায়িত্ব দিতে হবে। রাজ্য বিজেপির ছন্নছাড়া অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্ব অসন্তুষ্ট । সংগঠনকে চাঙ্গা করতে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে।
আরএসএস-এর কাছে রাজ্যের নেতারা কী আশা করেন, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
❤ Support Us







