Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৪, ২০২৩

বাংলার তিন এলাকায় অশান্তি, নবান্নের রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাওড়া পুলিশের হাতে আটক মুঙ্গেরের ‘গেরুয়া শিবির’-এর তরুণ সদস্য

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার তিন এলাকায় অশান্তি, নবান্নের রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাওড়া পুলিশের হাতে আটক মুঙ্গেরের  ‘গেরুয়া শিবির’-এর  তরুণ সদস্য

রাজ্যের তিন জায়গায় সাম্প্রতিক হিংসা ও গোলমালের ঘটনায় নবান্নের রিপোর্ট চাইল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পাঠানো একটি মেলে আইন-শৃঙ্খলার অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দিল্লির নির্দেশ, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যত দ্রুত সম্ভব ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ জানাবেন। রাজ্যের শাসক দল অবশ্য বিষয়টিকে নিয়ম মাফিক ব্যাপার বলেই মন্তব্য করেছেন।

রিষড়ায় গোলমালের পরই রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করার তৎপরতা শুরু হয়। সভাপতি সুকান্ত মজুমদার দুবার ও পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ অমিত শাহকে এব্যাপারে চিঠি লিখেছেন। তিন চিঠির মূল বিষয়বস্তু ছিল, বাংলায় আইনের শাসনের অনুপস্থিতি। বঙ্গ বিজেপির একটি অংশের দাবি, চিঠি পাওয়ার পরেই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রিপোর্ট তলব করেছে শাহের মন্ত্রক। যদিও এ ব্যাপারে এখনও ধোঁয়াশা রয়েছে।

বৃহস্পতিবারের রামনবমীর মিছিলে অশান্তি অনভিপ্রেত।  বাংলার নিজস্ব আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে রামনবমী উৎসব বহু দিন ধরে পালিত হচ্ছে। সাম্প্রতিক কয়েক বছরে ধর্মীয় অনুষ্ঠানটিকে ঘিরে গোলমাল বেড়েছে।  উদ্দেশ্য স্পষ্ট। হাওড়া ও হুগলির ঘটনায় রাজ্যের শাসক দলেকে চাপে ফেলতে চায়  বিজেপি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বাংলার  নেতারা তোড় জোড় শুরু করেছেন।  মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এব্যপারে  নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।  এক দিনে যে অনুষ্ঠান শেষ হওয়ার  কথা, তা তিন ধরে কেন  চালানো হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পুলিশ অশান্তির সঙ্গে  যুক্ত  মুঙ্গেরের এক তরুণকে আটক করেছে।  তাকে অস্ত্র হাতে করতে মিছিলে দেখা গেছিল। কিন্তু ২০১৬ সালের বিধানসভা  পরবর্তী সময় থেকে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশকে যেভাবে বিষিয়ে তোলা হয়েছে,  তাকে আইনি পথে কি মোকাবিলা  করা আদৌ সম্ভব? সামাজিক সচেতনতা বৃদ্ধির আন্দোলন পরিস্থিতির পরিবর্তনে সহায়ক হতে পারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!