Advertisement
  • দে । শ
  • মে ৩, ২০২৩

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে নীরব চিন, অন্য উন্নয়নশীল দেশগুলির জন্য সওয়াল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে নীরব চিন, অন্য উন্নয়নশীল দেশগুলির জন্য সওয়াল

চিন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব করার কথা বললেও এব্যাপারে ভারত সম্পর্কে কিছুই বলল না চিন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে বিশেষত, ছোট ও মাঝারি দেশগুলির প্রতিনিধিত্ব করার দাবি তুলে চিন বলেছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে গঠনমূলক সংস্কারের কাজ করতে হবে। যদিও চিন নিরাপত্তা কাউন্সিলে ভারতের অন্তভুক্তি সম্পর্কে নীরবতা বজায় রেখেছে।

ভারত ও চিনের মধ্যে এবার সুসম্পর্ক গড়ে উঠবে কিনা তা নিয়ে সংশয় আছে। ২০২০ সাল থেকে পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত এলাকায় নিয়ে দুই দেশের ভিতর যে গোলযোগ চলেছে, সম্প্রতি তা মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে দু’দেশই। ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইলেও এই প্রক্রিয়া বারবার বাধার মুখে পড়ছে ভারত সম্পর্কে চিন ও পাকিস্তানের নেতিবাচক মনোভাবের জেরে ।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদলাভ প্রসঙ্গে চিন সদর্থক মন্তব্য করলে এই-ই প্রমাণিত হত, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে নিজে থেকেই একধাপ অগ্রসর হল চিন, যদিও তা হয়নি।

চিনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিশনের ডিরেক্টর ঝানু কূটনীতিক ওয়াং ই বলেছেন, নিরাপত্তা কাউন্সিলে সংস্কার চালানোর সময়ে তা যাতে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়, সে্টা অবশ্যই বিবেচনা করতে হবে।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মোট পাঁচটি দেশ। এদের অন্যতম চিন। এছাড়া স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য ১০টি সদস্য দেশ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্যপদের সময়সীমা দু’বছর। এছাড়া অস্থায়ী সদস্য দেশগুলির ভেটো প্রদানের অধিকার নেই।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বিরুদ্ধে দল পাকিয়ে দলীয় স্বার্থ চরিতার্থ করার অভিযোগ অতীতেও উঠেছে।

চিনে নিরাপত্তা কাউন্সিলে সংস্কারের দাবি তোলার অনেক আগেই ভারত একই দাবি তুলেছে। প্রসঙ্গত, নিরাপত্তা কাউন্সিলে ভারতের অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর। ফের ভারতের নতুন করে নিরাপত্তা কাউন্সিলে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজনীয়। ব্রিটেন এব্যাপারে ইতিমধ্যে ভারতের পক্ষে সওয়াল করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, আজকের দুনিয়ায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন মোদি। মোদি বলেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি মান্ধাতার মানসিকতা নিয়ে চলছে। গত ৭৫ বছর ধরে সময়োপযোগী পরিবর্তনগুলি করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!