- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২, ২০২৪
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অরুণাচলে ৩০টি স্থানের নাম বদল চিনের, তীব্র প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রকের
নিজেদের দাবি জাহির করার জন্য ভারতের উত্তর–পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩০টি স্থানের নাম পরিবর্তন করেছে চিন। হংকং–ভিত্তিক এক দৈনিক সংবাদপত্র অনুসারে এই তথ্য সামনে এসেছে। চিনা নাগরিক বিষয়ক মন্ত্রণালয় থেকে এই নামকরণ ও প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।
চিন যে জায়গাগুলির নাম পরিবর্তন করেছে সেই তালিকায় রয়েছে ১১টি আবাসিক এলাকা, ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি পাহাড়ের গিরিপথ ও এক খণ্ড জমি। নামগুলিতে চাইনিজ অক্ষর, তিব্বতি এবং পিনয়িন রয়েছে, যা মান্দারিন চাইনিজের রোমান বর্ণমালা সংস্করণ। চীনের নাগরিক মন্ত্রণালয় বিস্তারিত অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবং একটি উচ্চ–রেজোলিউশন মানচিত্র অন্তর্ভুক্ত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘ভৌগোলিক নাম পরিচালনার বিষয়ে স্টেট কাউন্সিলের (চিনা মন্ত্রণালয়) বিধান অনুসারে, আমরা প্রাসঙ্গিক বিভাগের সঙ্গে আলোচনা করে চীনের জাংনানের কিছু ভৌগলিক নাম পরিবর্তন করেছি।’
চিনের এই নাম পরিবর্তনের প্রচেষ্টা নতুন নয়। ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ৬টি স্থানের নামের প্রথম তালিকা প্রকাশ করেছিল বেজিং। এরপর ২০২১ সালে ১৫টি ও ২০২৩ সালে ১১টি জায়গার নামসহ আরও দুটি তালিকা প্রকাশ করে। বারবার অরুণাচল প্রদেশের জায়গাগুলির নাম পরিবর্তন করার জন্য চিনের পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারত জোর দিয়ে বলেছে যে, অরুণাচল রাজ্য দেশের অবিচ্ছেদ্য অংশ এবং চিনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা সেই বাস্তবতাকে পরিবর্তন করে না। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ২৩ মার্চ অরুণাচল প্রদেশের ওপর চিনের দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।আজ সকালেই পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, চিন বহুদিন ধরেই অরুণাচল নিয়ে অর্থহীন কার্যকলাপ চালাচ্ছে, ভারত তাদের এধরনের কাজের নিন্দা করছে এবং সীমান্তবর্তী ৩০টি অঞ্চলের নামকরণের বিরোধিতা করছে । এই নয়া নামকরণ কখনই অরুণাচলের ঐতিহাসিক এবং ভৌগলিক অবস্থানকে পরিবর্তন করতে পারবে না। উত্তরপূর্বের এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্দ অংশ ছিল, আছে, আগামীতেও থাকবে।
Our response to media queries on renaming places in Arunachal Pradesh by China:https://t.co/jqx6NCdQ1c pic.twitter.com/XPpysWlcQk
— Randhir Jaiswal (@MEAIndia) April 2, 2024
❤ Support Us







