Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২০, ২০২২

চিনা সেনার অপকাণ্ড । অরুণাচল থেকে অপহৃত নাবালক।

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনা সেনার অপকাণ্ড । অরুণাচল থেকে অপহৃত নাবালক।

সীমান্ত অতিক্রম করে অরুণাচল প্রদেশ থেকে এক নাবালককে অপহরণ করে নিয়ে গেল চিনাসেনা। বুধবার বিজেপি সাংসদ তাপির গাঁও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অনুরোধ জানিয়ে বলেছেন, বালকটিকে উদ্ধার করার জন্য সরকারি সব এজেন্সিকে সক্রিয় হতে হবে ।

বালকের নাম মিরম তারন। বয়স ১৭ । মঙ্গলবার এক বন্ধুর সঙ্গে সীমান্তের লুংটাজর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাঁকে অপহরণ করে। মিরমের বন্ধু জনি ইয়াইং ছুটে পালিয়ে এসে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। বুধবার রাতে সাংসদ তাপির গাঁও পর পর টুইট করে ঘটনার খবর প্রকাশ্যে আনেন। সীমান্ত সেনা ও স্থানীয় প্রশাসন অপহূত বালকের উদ্ধরে তৎপর হয়ে উঠেছে ।

 


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!