- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৫, ২০২৩
অরুনাচলে, নাম পরিবর্তনের দাবিতে অনড় চিন। বেজিং-এর দাবি নস্যাৎ করলো ভারত
অরুণাচলে নিজেদের সার্বভৌমত্বের দাবি করছে চিন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন অরুণাচল হল তিব্বতের দক্ষিণ অংশ যার নাম জ্যাংনান। প্রশাসনিক প্রয়োজনে নিজেরদের রাষ্ট্রের অন্তর্ভূক্ত এলাকার কোনো অংশের নাম পরিবর্তনে ভুল কিছু নেই। ভারত অবশ্য বেজিং-এর দাবি খারিজ করে আগেই জানিয়েছিল, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ বরাবরই ছিল, আছে ও থাকবে।
রবিবার অরুণাচলের ১১ ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করে বিতর্কিত মানচিত্র প্রকাশ করে চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক। যার মধ্যে রয়েছে, দুটি সমতল এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদী। মান্দারিন হরফে নামগুলোকে প্রকাশ করে তাদের শ্রেণিভিভাগ করেন তাঁরা। চাইনিজ অ্যকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস, ইনস্টিটিউট অফ চাইনিজ বর্ডারল্যান্ড স্টাডিজের প্রধান ঝ্যাং ইয়ংপ্যান দাবি করেন, যে এলাকাগুলির নামকরণ করা হয়েছে, সেগুলি চিনের ‘সার্বভৌমত্বের’ মধ্যে পড়ে।
চিনের এ পদক্ষেপে চুপ থাকেনি ভারত সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়ে দেন, নাম পরিবর্তন করে এসত্যকে বদলানো যাবে না যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ । সীমান্তে চিনের ‘অনধিকার চর্চা’র ঘটনায় ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র। বেজিং-এর সাম্প্রতিক ভারতীয় এলাকার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন প্রেস সেক্রেটারি ক্যাথরিন জ্যাঁ পিয়ের । হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এক তরফাভাবে ভারতীয় ভূখণ্ডস্থিত এলাকা কোনোমতেই দাবি করতে পারে না চিন।
অরুণাচলে ভৌগোলিক এলাকার নাম পরিবর্তনের ঘটনা প্রথম নয়। ২০১৭ সালে ৬ টি ও ২০২১ সালে ১৫ টি এলাকার নাম পরিবর্তন করে বেজিং। প্রত্যেকবারী ভারত চিনের এ পদক্ষেপের নিন্দা করা করেছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। কয়েকমাস আগে পূর্ব সীমান্তে জোর করে ঢোকার চেষ্টা করেছিল লাল ফৌজ। ভারতীয় সেনাদের সঙ্গে রক্তাক্ত সংঘর্ষের পর তাকে পিছু হঠতে হয় ।আলোচনায় উভয়পক্ষ শান্তি স্থাপনের ব্যাপারে ঐক্যমত্য হলেও চিন তাঁর কথা রাখেনি। অরুণাচলের আগ বাড়িয়ে এলাকার নাম পরিবর্তনের ঘটনা মৈত্রী ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে জিনপিং প্রশাসনের অনাগ্রহকেই আবার সামনে এনে দিল।
❤ Support Us






