Advertisement
  • এই মুহূর্তে
  • আগস্ট ৩০, ২০২২

গৃহযুদ্ধের পথে ইরাক। বগদাদের গ্রিন চত্বর বিদ্রোহীদের দখলে। সঙ্ঘর্ষে হত ৩০। বিক্ষোভ প্রত্যাহারের নির্দেশ বিদ্রোহি নেতা আল সদরের।

ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিল। ভোট হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে, ক্ষমতা আকড়ে থেকেছে, সুষ্ঠ ভোট হয়নি, গণতন্ত্রের স্বপ্ন অধরা হয়ে রইল।

আরম্ভ ওয়েব ডেস্ক
গৃহযুদ্ধের পথে ইরাক। বগদাদের গ্রিন চত্বর বিদ্রোহীদের দখলে। সঙ্ঘর্ষে হত ৩০। বিক্ষোভ প্রত্যাহারের নির্দেশ বিদ্রোহি নেতা আল সদরের।

চিত্র সংগৃহীত

ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিল। ভোট হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে, ক্ষমতা আকড়ে থেকেছে, সুষ্ঠ ভোট হয়নি, গণতন্ত্রের স্বপ্ন অধরা হয়ে রইল। জনমুখী, অগ্নিবর্ষী বক্তা মুকতাদা আলসদর সম্প্রতি ঘোষনা করছেন, রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। সম্ভবত বিরক্তবোধ করেই রাজনীতির অঙ্গন ছাড়লেন অভিযুক্ত সিয়া-নেতা, সিয়া-সুন্নি সবার কাছে যাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নহীন। তাঁর ঘোষনার পর দেশজুড়ে গণবিদ্রোহ দেখা দেয়। আল সদরের সমর্থকরা বাগদাদের গ্রিন এলাকা কার্যত দখল করেছেন। সেনাবাহিনীর সঙ্গে তাঁদের সঙ্ঘর্ষ ছড়িয়ে পড়ে। সরকার অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করে।

পরে প্রত্যাহার করলেও কড়া নজদারি অব্যাহত। আল সদরের সমর্থকরা রাস্তা ছাড়েননি। সরকারে পদত্যাগের দাবিতে তাঁরা আটল। আল সদর বাগদাদের গ্রিন এলকা থেকে সরে যাওয়ার নর্দেশ দিইয়েছেন তাঁর সমর্থকদের। বলেছেন, সেনাবাহিনীতে সিয়া সিন্নু উভয় সম্প্রদায়র সদস্য রয়েছেন। পরিস্থিতির জন্য তাঁরা দায়ী নন। দায়ী সরকার। সোমবার রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন আল সদর। তাঁর ঘোষনার পর, ইরানপন্থী শিয়া গোষ্ঠীর সঙ্গে সদর সমর্হকদের সঙ্ঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

সদরপন্থীদেরও সমালোচনা করেছেন আল সদর। বলেছেন, সদরপন্থীদের প্রতিবাদের রাস্তা থেকে সরতে হবে, ছাড়তে হবে বাগদাদের গ্রিন এলাকা। চারদিন ধরে ইরাক উত্তেজিত আক্রমন, পাল্টাআক্রমন চলছে। আল সদর ময়দান ছেড়ে পালিয়েছেন, কিন্তু সঙ্ঘর্ষ, প্রতিবাদ থামেনি। ইরানপন্থী আর ইরানবিরোধীদের লড়াই গণবিক্ষোভ আর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সঙ্কট জর্জরিত ইরাককে।


❤ Support Us
error: Content is protected !!