- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৩, ২০২৫
নেতাজি সম্পর্কিত গোপন ফাইল জনসমক্ষে আনুক কেন্দ্র ? সুভাষচন্দ্রের জন্মদিবসে দাবি তুললেন মুখ্যমন্ত্রীর
মমতা বন্দোপাধ্যায় এদিন বলেছেন, ' জন্মদিন জানি । মৃত্যুদিন জানি না । ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না । তিনি বড় চক্রান্তের শিকার ।' সামনে আসুক মুখার্জি কমিশনের রিপোর্ট দাবি বিমানের
উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলা সফরে একাধিক প্রশাসনিক বৈঠক ও জনসমাবেশ করেছেন তিনি। ঘোষণা ও শিলন্যাস করেছেন একাধিক প্রকল্পের। সরাসরি মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা দিতে একাধিক নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও আধিকারিকদের। দিয়েছেন দুর্নিতির বিরুদ্ধে কড়া বার্তা। আজ কালচিনির সুহাসিনী চা বাগানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালিত হলো রাজ্য সরকারের তরফে। আগেই ঘোষণা কর্তা ছিল ২৩ জানুয়ারি মুখ্যমন্ত্রী চা বাগানে সরকারি পরিষেবা দানের অনুষ্ঠানব করবেন। বেলা ১২ টায় পালিত হবে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান। সূচি মোতাবেক, শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের পরে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য – ‘উনি বড় চক্রান্তের শিকার হয়েছিলেন।’ জানালেন, রাজ্যের কাছে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪ টি গোপন ফাইল মানুষের জন্য প্রকাশ করেছে রাজ্য সরকার। কেন্দ্র কেন গোপন ফাইলগুলি সামনে আছে না, প্রশ্ন তুললেন। মনে করালেন স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা।
দেশজুড়ে আজ পালিত হচ্ছে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। নেতাজিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী বললেন, নেতাজিই আমাদের শিখিয়েছিলেন সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে। সবার কথা ভাবতে।” এরপর এক্ষেপের সুরে তিনি বলেছেন, “যিনি সবার কথা ভেবেছেন। সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন। তিনি কোথায় হারিয়ে গেলেন। আর খুঁজেই পেলাম না।” তিনি আরো বলেছেন, “জন্মদিন জানি। মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে ওনার সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না।তিনি বড় চক্রান্তের শিকার। ”
সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে বারবার এ বিতর্ক উঠেছে। কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন কেউ কেউ। রাজনৈতিকভাবে নেতাজির মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা ছিল না বলেই, কৌশলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অনেকে মনে করেন। বিতর্ক থাকলেও সমাধান মেলেনি। কেন্দ্রের কাছে থাকা নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনবার জন্য বিরোধীরা বরাবরই কংগ্রেসের বিরুদ্ধে চাপ দিয়ে এসেছে। কেন্দ্রের ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদির মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা। কিন্তু তাঁরা ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি।
অন্যদিকে, রাজ্যের বিধানসভার স্পিকার কার বিমান বন্দ্যোপাধ্যায়ও নেতাজির মৃত্যু রহস্য নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। মুখার্জি কমিশনের রিপোর্ট সামনে এনে রহস্য তদন্ত করবার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, ‘সিবিআই, ইডি, সিআইডি আছে। কেউ এই অন্তর্ধান নিয়ে সিদ্ধান্তে আসেনি। মুখার্জি কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়েছিল। কী হল সেটা জানার তো আমাদের অধিকার আছে। মুখার্জি কমিশনের রিপোর্ট কেন তখন গৃহীত হয়নি, জানি না। তবে, কমিশন তো বিমান দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে দিয়েছে। নেতাজির পরিবার মনে করে, উনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। কিন্তু, সেটা নিয়ে একাধিক প্রশ্ন আছে।’
বৃহস্পতিবার, একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আদিবাদিদের জপমি রক্ষার কথা শোনা গেছে এদিন তাঁর মুখে। প্রকল্প নিয়ে তিনি বলেছেন, “ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ৫০টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের অর্ধেক টাকা দেওয়া হয়েছে। আরও অর্ধেক টাকা ডিসেম্বরে দেওয়া হবে। পরবর্তী ধাপে আরও ১৬ লক্ষ মানুষকে এই অর্থ দেওয়া হবে। তাঁরা ডিসেম্বরে প্রথম কিস্তি পাবেন।’’ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আজো শোনা গেল মুখ্যমন্ত্রীয় কন্ঠে।
❤ Support Us





