Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১৭, ২০২৪

ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল, বাতিল হবে নাগরিকত্ব সংশোধনী আইন, শিলচরের জনসভা থেকে বললেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল, বাতিল হবে নাগরিকত্ব সংশোধনী আইন, শিলচরের জনসভা থেকে বললেন মমতা

লোকসভা নির্বাচনে আসামে চার প্রার্থীর প্রচারে শিলচরে সভা করলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। শিলচরে প্রচার সভার শুরুতেই তিনি বলেন কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা সন্তোষমোহন দেব এবং মনোরঞ্জন ভক্তের আমন্ত্রণে বহু রাজনৈতিক কর্মসূচিতে তিনি আসামে এসেছেন, প্রচার করেছেন শিলচরে, করিমগঞ্জে। ছাত্র রাজনীতি করার সময় থেকেই আসামের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে।

শিলচরের সভা মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, যখন এখানে এনআরসি, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে আন্দোলন চলছিল, তখন ১৯ লক্ষ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল।তার মধ্যে ১৭ লক্ষ্য মানুষ ছিলেন বাঙালি হিন্দু ও মুসলিম। বাকি ২ লক্ষ মানু, ছিলেন অন্য ভাষাভাষির, পাহাড়ের মানুষ।সেদিন এর বিরুদ্ধে আপনারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তখন কলকাতায় আপনাদের সমর্থনে মিটিং মিছিল করেছি।আসামে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্পে অন্যায় ভাবে আটক মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রতিবাদে, যখন বাংলায় আন্দোলন করেছি, তখন এই রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার আমার বিরুদ্ধে ৭-৮ টা এফআইআর করেছে।এদিনের সভা মঞ্চ থেকে মোদির গ্যারান্টি প্রসঙ্গে তিনি বলেন, ওটা প্রতিশ্রুতি নয় ভাওতা । কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে গোটা দেশটাকেই একটা ডিটেনশন ক্যাম্প, জেলে পরিণত করতে চাইছে । দেশে কেন্দ্রীয় সরকারি চাকরিতে ১০ লক্ষ শূণ্যপদ, কিন্তু গত দশ বছরে সেখানে নিয়োগ হয়নি। ২০১৯ সালের নির্বাচনে মোদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেও সবই মিথ্যা প্রচার । আসলে জাতি ধর্ম নির্বিশেষে বিভাজন আর অত্যাচার করাই ওদের কাজ।মানুষের আস্থা হারিয়েছেন ওরা, মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, এখনো সেই রাজ্যে মানুষ অসহায়, বিজেপির সরকার তাদের ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে।মমতা বন্দোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন কেন্দ্রে আবার যদি ওরা সরকার গড়ে, তবে দেশে আর গণতন্ত্র থাকবে না, ওরা দেশকে বিক্রি করে দেবে।এরপরই তিনি শিলচরের সভা থেকে মানুষের কাছে পরিবর্তনের ডাক দেন, তিনি বলেন সাহস করে ঐক্যবদ্ধভাবে ধর্ম-ভাষা নির্বিশেষে জোট বেঁধে তাঁর যেন সে রাজ্যে বরপেটা, শিলচর সহ চার কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নির্বাচিত করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তার নেতৃত্ব দেবে তৃণমূল, পাশাপাশি বাংলায় লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের উল্লেখ করে বলেন ভবিষ্যতে ক্ষমতায় এলে আসামেও তিনি চালু করা হবে ওইসব প্রকল্প।একই সঙ্গে এনআরসি, নয়া নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল সহ, ডিটেনশন ক্যাম্পে আটক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতির কথাও বলেন তিনি ।পাশাপাশি এই নির্বাচনে সাফল্য এলে পরবর্তী বিধানসভা ভোটেও এই রাজ্যের প্রত্যেক কেন্দ্র থেকে প্রার্থী দেবে তাঁর দল। প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা প্রচারে বাংলার বাইরে এটাই মমতা বন্দোপাধ্যায়ের প্ৰথম প্রচার সভা।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!