- প্রচ্ছদ রচনা
- মার্চ ৩০, ২০২২
বগটুইকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র’, প্রশ্ন তুলে অভিযোগ মমতার
বললেন, ওরা আমার জেলা সভাপতিকে গ্রেফতার করাতে চায়। এটা ক্ষমতার অপব্যবহার। জনগন তদন্তের উপর আস্থা হারাবে ।
রামপুরহাট ঘটনা নিয়ে বুধবার রিপোর্ট পেশ করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর এরপরই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমার জেলা সভাপতিকে গ্রেফতার করতে চাইছে ওঁরা’।
বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে উপ-প্রধানকে ‘খুন’ করা হয় এবং এরপর বেশ কয়েকজনকে আগুনে পুড়িয়ে ‘মারা’ হয়। সূত্রের খবর, অভিযুক্তদের তালিকায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের উল্লেখ করেছে বিজেপি । এই নিয়েই বুধবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী বললেন, “রিপোর্টে ওঁরা আমার জেলা সভাপতির নাম উল্লেখ করেছেন। এটা খুব খারাপ, নেতিবাচক এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব। কীভাবে তদন্ত ছাড়া ওরা আমার জেলা সভাপতির নাম উল্লেখ করল? তার মানে ওরা আমার জেলা সভাপতিকে গ্রেফতার করাতে চায়। এটা বক্তিগত উদ্দেশ্য। দেশে যে’ই বিজেপির বিরোধিতা করছে, তাঁকেই গ্রেফতার করছে।’
মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওখানে যা অপরাধ হয়, তা জেলা সভাপতির জন্যই হয় । পুরো জেলাটা উপদ্রপের জেলা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে ওনাকে গ্রেফতার করানো উচিত। যার জেলে থাকার কথা তার জন্য উনি গর্ববোধ করছেন।’
এখানেই শেষ নয়, বিজেপির কেন্দ্রীয় কমিটির রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহত্তর ষড়যন্ত্রের দাবিবলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘এই সমস্ত রিপোর্ট তদন্তকে দুর্বল করবে। আমি নিন্দা করছি। এটা ক্ষমতার অপব্যবহার। জনগন তদন্তের উপর আস্থা হারাবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাহাড়ে । সোম-মঙ্গলের পর বুধবারও পাহাড়ে জনসংযোগে জোর দিলেন তিনি। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার মাঝেই পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ভিন রাজ্যের পর্যটকদের সঙ্গে।
❤ Support Us








