Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ২৬, ২০২৪

সন্দেশখালিতে সভা, ৩০ ডিসেম্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে সভা, ৩০ ডিসেম্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালিতে আসছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ ডিসেম্বর, সোমবার। প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সন্দেশখালি সফর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেছে। দলীয় স্তরেও নেতা কর্মীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছেন। তবে কোন মাঠে মুখ্যমন্ত্রী সভা করবেন তা এখনও চুড়ান্ত হয়নি।

এই মূহুর্তে মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কেননা, চলতি বছরের শুরু থেকে সন্দেশখালি নিয়ে ব্যপাক শোরগোল হয়েছে। যা রাজ্য রাজনীতির গন্ডি ছাড়ি গোটা দেশ আলোড়িত হয়েছে। এবছরের শুরুতে অর্থাৎ গত ৫ জানুয়ারি সন্দেশখালির ব্লক সভাপতি শেখ শাজাহানের বাড়িতে রেশন দূর্নীতি নিয়ে তদন্তে আসে ইডি। তদন্তকারী দল সন্দেশখালিতে গ্রামবাসীদের  প্রবল প্রতিরোধের মুখে পড়ে। ওই দিন কাকভোরে তালাবন্ধ সাজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে ইডি আধিকারিকরা স্থানীয় মানুষের প্রতিবেরোধে পিছু হটতে বাধ্য হয়। সিআরপিএফ  জওয়ানরা সেদিন তাঁদের আগলাতে পারেনি।  দিনের আলো ফোটার আগেই সন্দেশখালির তৃণমূল নেতা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ  শেখ সাজাহানের বাড়িতে হানা দেয় ইডি তদন্তকারী দল। ওই সময় স্বাভাবিক ভাবেই তালা বন্ধ ছিল শেখ সাজাহানের বাড়ি।  ইডির ৫ জনের তদন্তকারী দল কিছুক্ষন অপেক্ষা করার পরে তালা ভাঙার চেষ্টা করে সেদিন। সেই সময় আশপাশের লোকজন তালা ভাঙতে বাধা দেন ইডি আধিকারিকদের। জনরোষে পড়ে  তদন্তকারী দলের গাড়ি ভাঙচুর আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা জখম হন। এই ঘটনা এনেকদিন গড়ায় । নারী নির্যাতন , জমি দখল, মেছোঘেরির লিজের টাকা না দেওয়া সহ নানা অভিযোগে বিজেপি সহ বিরোধী দল পথে নেমে সন্দেশখালিতে অচলাবস্থা তৈরি করে । উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির পরিস্থিতি। মহিলারা দাবি তোলে মুখ্যমন্ত্রীকে সন্দেশখালি আসতে হবে। শেখ সাজাহান সহ তৃণমূল নেতা কর্মীরা গ্রেপ্তার হয়। টানা কয়েক মাস লোকসভা ভোটের আগে পর্যন্ত সন্দেশখালির পরিস্থিতি অগ্নিগর্ভ তোলে বিরোধীরা। পরে সন্দেশখালি নিয়ে বিজেপির গভীর চক্রান্ত প্রকাশ্যে আসে। সেই সন্দেশখালির ঘটনার বছর ঘোরার আগেই মুখ্যমন্ত্রী আসছেন। এখন তিনি কোন মাঠে সভা করবেন তা চূড়ান্ত হবে আগামী কাল অর্থাৎ শুক্রবার। সন্দেশখালির ব্রক সভাপতি দিলীপ মল্লিক বলেন, আমরা  সন্দেশখালির মিশন মাঠে মুখ্যমন্ত্রীর সভার জন্য অগ্রাধিকার দিচ্ছি। কারণ এই এলাকাতে বিজেপি চক্রান্তে মানুষ ক্ষেপানো হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা হলে তা হবে তাৎপর্যপূর্ণ। এছাড়াও সন্দেশখালির সরবেড়িয়া স্কুল মাঠ, কালীনগর কলেজ মাঠ, ন্যাজাটে অখরাতলা মাঠ রয়েছে। এখন প্রশাসন কোন মাঠে সভা করা কথা ভাবছে রাজ্য প্রশাসন সেটা ঠিক করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!