- দে । শ
- মার্চ ৬, ২০২৩
আমার বাড়িতেও অ্যাডিনোর সংক্রমণ, জানালেন মুখ্যমন্ত্রী। অহেতুক ভয় পাবেন না। অনুরোধ সবাই মাস্ক পরুন।
চিত্র : সংবাদ সংস্থা
অ্যাডিনো ভাইরাসের কবলে মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য। সোমবার বিধানসভায় রাজ্যের অ্যাডিনো পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে একথা জানান তিনি। রাজ্যবাসীদের প্রতি তাঁর পরামর্শ, অযথা আতঙ্কিত না হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। কোভিডের মতো এই ভাইরাসকে ঠেকাতেও নিয়মিত মাস্ক পরিধানের ওপর জোর দিতে হবে। বিশেষত, শিশুদের ব্যাপারে অভিভাবকেদের আরো সতর্ক ও যত্নবান হতে আবেদন করেছেন মমতা।
রাজ্যে অ্যাডিনো পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। এপর্যন্ত ১৯ জন শিশু মারা গেছে। যার মধ্যে কোমর্বিডিটির কারণে ১৩ আর সরাসরি অ্যাডিনোর প্রভাবে ৬। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরকে। বলা হয়েছে, ২৪ ঘণ্টা শিশু চিকিতসককে হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ, জায়গার অভাবে চিকিৎসা সম্ভব না হলে টেলিমেডিশন পদ্ধতিতে শিশুদের সুস্থ করে তোলার ব্যাপারে ভাবনা চিন্তা করা হোক। কোনোভাবেই তাঁদের যেন অন্যত্র রেফার করা না হয়। মুখ্যমন্ত্রীর কথায়, শিশুরা তেমন ক্রিটিক্যাল হলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই অন্যত্র পাঠাবার ব্যবস্থা করবেন। জনদরদী মুখ্যমন্ত্রীর এ এক অনন্য শিশুপ্রেমী মুখ।
❤ Support Us





