Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৩

ইংলিশ বাজারে মমতা, নিছক নবজোয়ার নয়, জোয়ারের প্লাবন এসেছে। কর্ণাটক থেকেই শুরু হোক বিজেপির পরাজয়

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংলিশ বাজারে মমতা, নিছক নবজোয়ার নয়, জোয়ারের প্লাবন এসেছে। কর্ণাটক থেকেই শুরু হোক বিজেপির পরাজয়

কর্ণাটক থেকেই হোক বিজেপির পরাজয়ের সূচনা। তার পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি দেশ থেকে বিদায় নেবে। মালদার ইংলিশ বাজারে অভিষেকে তৃণমূলে নবজোয়ারের দশম দিনের জনসংযোগ যাত্রার মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, “কর্ণাটকে তৃণমূল ভোটে প্রার্থী দেয়নি। আমি তাও বলব কর্ণাটকে বিজেপিকে ভোট দেবেন না। আমি সংকীর্ণ রাজনীতি করি না। বাংলায় রাম-বাম- শ্যাম এক হয়ে চলছে। বামেদের সারাদিন তৃণমূলের পিছনে লাগার অভ্যাস। খুঁজে খুঁজে তৃণমূলের বাড়িতে ইডি ,সিবিআই পাঠাচ্ছে। মনে রাখবেন, দেশ থেকে বিজেপিকে হঠিয়ে নতুন সরকার আসলে ইডি, সিবিআই সব উইথড্র হয়ে যাবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নির্বাচনের আগে যেমন মানুষকে নিজের পাশে নিয়ে কথা বলেন, রাজনৈতিক উদারতা দেখিয়ে বিরোধীদের নিশানা করেন, ঠিক তেমন ভাবেই ইংলিশ বাজারের সভায় বক্তব্য রাখলেন।

মমতা এদিন বলেন, “আমরা চলে গেলে সব ভুলে যাবেন না। সব ডাইরিতে লিখে রাখবেন। মনে রাখবেন টাকাপয়সা সব নয়। কটু কথা সব নয়। মহিলাদের নামে ওরা কুৎসিত ভাষায় কথা বলছে।” এর পর নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “নির্বাচন এলে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। শান্তিনিকেতনকে বলে রবীন্দ্রনাথের জন্মস্থান। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তখন মনে পড়েনি? নির্বাচন আসলে মনে পড়ে?  এরা অন্যকে চোর বলে? বিদেশ থেকে এরা নির্বাচনের আগে টাকা নিয়ে আসে। মনুমেন্টাল চুরি। যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন আসবে ভুরিভুরি। দেশটাকে বিক্রি করে দিয়েছে।  ব্যাঙ্ক, বিমা থাকবে কি না জানি না। এই সরকারটা যত আগে যায় তত ভালো। ভোট ভাগ করে এই কাজ হবে না। এদের যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা বলবো, ডোন্ট ভোট টু বিজেপি। খুশি হবো যদি কর্ণাটক থেকে বিজেপির পতন শুরু হয়। টাকা দিয়ে মুসলিম ছেলেদের নিয়ে কেলেঙ্কারি করতে পারে। কয়েকজন নেতা ভাষণ দিয়ে বেড়াচ্ছে। তাদের ফোন চেক করুন, এতো টাকা কথা থেকে আসছে? আমি সব জানি। আদিবাসীদের সঙ্গে কখনো কুর্মীকে আবার কুর্মীদের সঙ্গে আদিবাসীর সঙ্গে লাগিয়ে দিচ্ছে। নির্বাচন এলেই মতুয়াদের বাড়ি চলে যাচ্ছে। আমিই বড় মাকে দেখেছি। তখন কেউ আসেনি।”

এর পর তৃণমূলনেত্রী সংবাদমাধ্যমকে লক্ষ্য করে বলেন, “টিভি দেখে কিছু বিশ্বাস করবেন না। ওরা সব বিজেপির দালাল । না হলে ওদের সব বন্ধ করে দেবে। কালিয়াগঞ্জে  একটি মেয়ে মারা গেল। সে একটা সংখ্যালঘু ছেলেকে বিয়ে করেছিল। বড় হলে কে কাকে বিয়ে করবে তাতে আমি কথা বলি না।  অভিষেক তো পাঞ্জাবি মেয়েকে বিয়ে করেছে। আমাদের বাড়িতে এসব আছে। এটা বললাম বোঝানোর জন্য।”

বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা নবজোয়ার নয়, জোয়ারের প্লাবন এসেছে। এই প্লাবন আগামী দিনে বিজেপিকে রোখবার প্রাণের স্পন্দন। এই স্পন্দনকে যদি রক্ষা করতে হয় প্রত্যেককে শপথ নিয়ে বলতে হবে, আগামী দিন যতই আমাদের ভয় দেখাক, যতোই ইডি , সিবিআই দেখাক, নতুন সরকার আসলে সব উইথড্র হয়ে যাবে। চিন্তা করবেন না, কোর্ট কেসেও জিতবে কি না সন্দেহ আছে। আমি বলতে চাই, ভয়ের কাছে মাথা নতো করবো না। বিজেপির বাঁধ ভেঙে দাও, বিজেপির ঔদ্ধত্ব ভেঙে দাও। আর বাম-রাম-শ্যাম, আমি যতই বলি ওদের ভোট দিন, বাংলায় তো সিপিএম, কংগ্রেস, বিজেপি এক। বাংলায় তিনটে এক, সবাই দেখতে পাচ্ছেন। নির্বাচনেও দেখবেন এক হয়ে লড়বে। কাজ নেই, প্রতিদিন আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে আর বিজেপির সাথে লাইন করে বেড়াচ্ছে। আমরা করি না। দেখলেন তো আমি বললাম, কর্নাটকে অন্যকে ভোট দাও, বিজেপিকে দিয়ো না। কি তখনতো বলতে আমার সংকোচ হলো না। তুমি বড় বড় সিপিএম, তৃণমূল কংগ্রেসকে কি করে খতম করা যায়, তৃণমূল কংগ্রেসের বাড়িতে কি করে ইডি লাগানো যায়, সিবিআই লাগানো যায়, কি ভাবে অত্যাচার করা যায়…দেখেননি ওদের ৩৪ বছরের অত্যাচার ? ভুলে গেছেন সব? কাটরা মুসজিদে কত লোক খুন হয়েছিল? হরিয়াহর পাড়ায় গুলিতে কত লোক গুলিতে খুন হয়েছিল? সিঙ্গুর -নন্দীগ্রাম তো লেটেস্ট। তার আগে প্রচুর ঘটনা ঘটেছে। মানুষকে শুধু খুন করতো, ধোপা নাপিত বন্ধ করে দিত। কি না করেছে? কারও  জন্য কিছু করেনি, আর আজকে বড় বড় কথা? তাই হৃদয় দিয়ে দেখুন, টিভি দেখে বিশ্বাস করবেন না। ওরা বিজেপির দালাল, না হলে বন্ধ করে দেবে। ভুল করলে সংশোধন করে নিন। মালদা মুর্শিদাবাদ জেলাকে বলবো, আপনারা আমাকে এসেম্বলিতে জিতিয়েছেন। আপনারা আমায় আমও দিয়েছেন আমসত্বও দিয়েছেন। আগামীদিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আমসত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই আমার সবটা চাই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!