ঐতিহ্যের উৎস সন্ধানে: নূহ-মনু ও আব্রাহাম-ব্রহ্ম

আমরা ধর্মগ্রন্থ বা পুরাণে যা পাঠ করি, তা নিছক অলীক কল্পনা নয় । আধুনিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও বৈজ্ঞানিক বিশ্লেষণের আলোকে বিশেষজ্ঞরা মনে করেন, এই আখ্যানগুলো কোনো কাল্পনিক রূপকথা নয়; বরং নব্যপ্রস্তর বা ব্রোঞ্জ যুগের সূচনালগ্নে হিমবাহ-পরবর্তী পৃথিবীর এক বাস্তব ভৌগোলিক ও জলবায়ুগত বিপর্যয়ের সম্মিলিত মানবস্মৃতি