- এই মুহূর্তে
- জানুয়ারি ১৯, ২০২২
সুপ্রিম কোর্টে ১০ বিচারপতি আক্রান্ত, দেখভালের দায়িত্বে বিশেষ মেডিক্যাল টিম
করোনা এবার কামড় দিল সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে গত ৯ দিনে সংক্রমিত হয়েছেন ১০ বিচারপতি। ২ বিচারপতি ইতিমধ্যে সুস্থ হয়েছেন। আজ, বুধবার থেকে বসছে না সুপ্রিম কোর্টের তিনটি বেঞ্চ। নোটিশ দিয়ে জানিয়েছে শীর্ষ আদালত । দেশের সর্বোচ্চ আদালতের ৩২ জন বিচারপতির মধ্যে দশজন আক্রান্ত । যাঁদের মধ্যে ৮ জন বিচারপতি ছুটিতে রয়েছেন। যার ফলে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ছে।
জানা গেছে, সুপ্রিম কোর্টের দেড় হাজার কর্মীর মধ্যে প্রায় ৪০০ জন করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে, এমন ব্যক্তিরা আইসোলেশনে রয়েছেন । সুপ্রিম কোর্টের বিল্ডিং-সহ গোটা চত্বর স্যানিটাইজও করা হচ্ছে। একইসঙ্গে যাতে সংক্রমণ আর বৃদ্ধি না পায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। ডাঃ শ্যাম গুপ্তার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এক মেডিক্যাল টিম সংক্রমিত বিচারপতিদের ও সুপ্রিম কোর্টের কর্মীদের দেখভালের করছেন। প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ আরটিপিসিআর পরীক্ষা করছেন। জানা গিয়েছে, শীর্ষ আদালতে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশ। গত ১০ দিনে সুপ্রিম কোর্টের আক্রান্ত বিচারপতির সংখ্যা দ্বিগুণ হয়েছে।
❤ Support Us






