Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৬, ২০২২

রূপচাঁদ পাল প্রয়াত

হুগলি জেলার, এককালের জনপ্রিয় সি.পি.এম নেতা এবং প্রাক্তন সাংসদ রূপ চাঁদ পাল আর নেই। বয়স হয়েছিল ৮৪।

বাহার উদ্দিন
রূপচাঁদ পাল প্রয়াত

চিত্র সগৃহিত

হুগলি জেলার, এককালের জনপ্রিয় সি.পি.এম নেতা এবং প্রাক্তন সাংসদ রূপ চাঁদ পাল আর নেই। বয়স হয়েছিল ৮৪। বার্ধক্য তাঁকে পায় অচল করে দিয়েছিল। মঙ্গলবার তাঁর জীবনাবসানের খবর পেয়ে দলের কর্মী-নেতারা তাঁর বাস ভবনে ছুটে যান। সোমবার রাতে তাঁর অসুস্থতা বেড়ে ওঠে। স্নায়ুরোগে আক্রান্ত হলে রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ওখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৫৮ সালে রুপচাঁদ কমিউনিস্ট পার্টির সদস্য হন। পরে সি.পি.এম জেলা কমিটির সদস্য; সিটুর জেলা সভাপতি নির্বাচিত হন। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত হবার আগে মগরা বাগাটি কলেজে, পরে নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে বাংলা পড়াতেন।

অধ্যাপনা ছেড়ে দলের সর্বক্ষনের কর্মির দায়িত্ব পালন করতে হয়। সপ্তম লোকসভা নির্বাচনে হুগলি থেকে প্রথম নির্বাচিত হন। ৮৪- লোকসভা নির্বাচনে হেরে যান। পরে, ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৭ বার সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগের কাছে হেরে যান।
আমৃত্যু দলের কাজকর্ম আর সম্মান করে গেছেন। দলের ভেতরে ক্ষমতা মত্ততা আর অসঙ্গতির সঙ্গে লড়াকু হিসেবে তাঁর পরিচয় সর্বজন বিদিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!