- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১০, ২০২৩
আচমকা কলকাতা বিশ্ববিদ্যলয়ে রাজ্যপাল। কারণ কী ? জল্পনা শুরু
আচমকা কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল। তিনি যখন আসেন সে সময়ে উপস্থিত ছিলেন না উপাচার্য ও রেজিস্ট্রার। তাঁর আসার খবর শুনে শীঘ্রই চলে আসেন তাঁরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া কেন ক্যাম্পাসে এলেন সে ব্যাপারে সিভি আনন্দ বোস কিছুই জানাননি ।
সোমবার সকাল ১১ টা ১৪ নাগাদ বিনা নোটিশে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে রাজ্যপালের কনভয়। আচার্যের আসার খবর পেয়ে তড়িঘড়ি রওনা দেন উপাচার্য ও রেজিস্ট্রার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেট রুম ঘুরে দেখেন সিভি আনন্দ বোস। প্রায় আধ ঘণ্টা পর উপাচার্য আশিষ চট্টোপাধ্যায় ও রেজিস্ট্রার হাজির হন। তাঁদের আসার পরে রাজ্যপাল ক্যাম্পাসে ২০ মিনিট কাটান। কথা বলেন তাঁদের সঙ্গে ।
সম্প্রতি সিভি আনন্দ বোসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয় বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত খবর উপাচার্যরা সরাসরি মেইল করে রাজ্যপালকে জানাবেন। যা নিয়ে অসন্তুষ্ট হয় নবান্ন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যাপারে রাজ্যপালের তদারকিকে ও মেনে নেয়নি উচ্চশিক্ষা দফতর। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত ছিলই। এ আবহে রাজ্যপালের ঝটিকা সফর নবান্ন-রাজভবন বৈরিতাকে আরো বাড়িয়ে তুলতে পারে।
❤ Support Us






