Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মে ৭, ২০২২

আরও শক্তি বাড়াল নিম্নচাপ, যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি প্রশাসনের । দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

সমুদ্রের উপর কত হতে পারে ঘূর্ণিঝড়ের গতি? জানালো হাওয়া অফিস

আরম্ভ ওয়েব ডেস্ক
আরও শক্তি বাড়াল নিম্নচাপ, যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি প্রশাসনের । দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণ আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যে ঘূর্ণিঝড়েই পরিণত হবে, সে বিষয়ে একরকম নিশ্চিত আবহবিদরা৷ আগামী সপ্তাহের শুরুর দিকেই এই ঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব উপকূলে৷ বিশেষত ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলেই তার আছড়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট৷ভারতীয় আবহবিজ্ঞন দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে প্রথমে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটি৷ এর পর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে৷ আগামী ১০ মে সম্ভবত এই ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছবে৷ তবে এই ঘূর্ণিঝড় স্থলভূমিতে কোথায় আছড়ে পড়বে বা ল্যান্ডফল কোথায় হবে, তা এখনই বলতে পারছেন না আবহবিদরা৷ স্থলভূমিতে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ কত হবে, সে বিষয়ে আগাম কোনও সতর্কতাও জারি করা হয়নি এখনও৷

ইতিমধ্যেই ওড়িশায় এনডিআরএফ-এর ১৭টি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০টি এবং দমকলের ১৭৫টি দলকে হাই অ্যালার্টে রাখা হয়েছে৷এখনও ওড়িশায় এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়েনি৷ তবে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে ওড়িশা সরকার৷মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি যত উপকূলের দিকে এগোবে, সেটির ল্যান্ডফল কোথায় হবে তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব হবে৷ এর জেরে আগামী ৯ মে থেকেই সমুদ্র উত্তাল হতে পারে৷ ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে৷ আবহাওয়া দপ্তরের জেনারেল বলেছেন,  ‘আমাদের অনুমান, সমুদ্রের উপরে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের আশেপাশে৷ নিম্নচাপটি ঘণীভূত হওয়ার পর এ বিষয়ে আরও তথ্য দেওয়া সম্ভব হবে৷ ‘

আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যু‍ত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে। এরইমধ্যে আজ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। ৪৮ ঘণ্টার মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। তার অভিমুখ উত্তর পশ্চিমে, এমনটাই জানা গিয়েছে।আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬৮ শতাংশ, ন্যূনতম ৩১ শতাংশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!