- এই মুহূর্তে
- মে ১০, ২০২৩
মোকার ক্রুর দৃষ্টর আওতায় ভারতের উত্তর-পূর্ব, বৃষ্টির সম্ভাবনা চার রাজ্যে। পূর্বাভাস, লু বইবে দক্ষিণবঙ্গে
ক্রমশ শক্তিশালী হচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে, ভারতের পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলোর কোনো ভয়ের কারণ নেই। সম্ভবত ১৪ তারিখ বাংলাদেশ-মায়ানমার উপকূলে ঘণ্টায় ১৩০ কিমি আছড়ে পড়তে পারে মোকা।
ভারতে বড়ো কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে, নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিন পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবোঙ্গের অন্যত্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া, উত্তর-পূর্বের ত্রিপুরা, মিজোরাম নাগাল্যাণ্ড ও মণিপুরের মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।
❤ Support Us








