- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৩
হয় ডিএ দাও, না হয় গদি ছেড়ে দাও, মমতা-অভিষেকের বাড়ির সামনের মিছিল থেকে ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাাক
১২ বছর পর এই প্রথম হরিশ মুখার্জি রোড দিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে কোনও মিছিল গেল। ডিএ-র দাবিতে সংগ্রামে যৌথ মঞ্চের আন্দোলনকারীরা শনিবারের এই মিছিলের উদ্যোক্তা ছিলেন। তারা বুঝিয়ে দিলেন, যৌথ আন্দোলন কেথায় পৌঁছতে পারে। প্রায় আড়াই কিলোমিটার পথ স্লোগানে মুখর করে সুশৃংখলভাবে কালীঘাট ফায়ার স্টেশন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনের রাস্তা হয়ে মিছিল এসে আবার পৌঁছল হাজরা। ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন শনিবার 100 দিনের পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন এর সামনে দিয়ে এই মিছিল যখন যাচ্ছে তখন প্রচুর পরিমাণে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল। একইভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড করে দাঁড়িয়েছিল। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের স্বেচ্ছাসেবকরা মিছিলকে ঘিরে রেখেছিল। ডিসি পদমর্যাদার দু’জন পুলিশ আধিকারিকরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল যাতে পৌঁছে যেতে না পারে, অভিষেকের বাড়ির সামনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য জল কামান সহ বিশাল পুলিশবাহিনী পাহারায় ছিল। মিছিল কিন্তু আদালতের নির্দেশে সুশৃঙ্খল ভাবেই হয়েছে।
হাজরায় মিছিল পৌঁছলে সেখানে সভা হয়। সভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বাম সরকারকে বলতেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। কৌস্তভ হাজরার সভামঞ্চ থেকে বলেন, সমস্ত সরকারি দফতরের কর্মীরা অসহযোগ করুন। যিনি মুখ্যমন্ত্রীর গাড়ি চালান তাঁকে বলছি ওনার গাড়ির স্টিয়ারিং ধরবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গরু চোর কয়লা চোর বলে অভিযোগ করেন কৌস্তভ বাগচি।
এদিনের মিছিল থেকে ডিএ দিতে না পারা সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে আন্দোলনকারীরা।
শুভেন্দু অধিকারী হাজরারবসভা মঞ্চ থেকে বলেন, পিসি-ভাইপো কামড়ে যাচ্ছে সমানে। আমি ধর্ণার ১০০ দিন পূরণকে স্বাগত জানাই। আপনারা দেশের কাছে মমতা সরকারের কঙ্কালসার অবস্থাটা তুলে ধরতে পেরেছেন। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিল করে যে প্রতিবাদ দেখিয়েছেন। শুভেন্দু বলেন, কালীঘাট থানার পুলিশকে মমতার ভৃত্য বলে সমালোচনা করেন। শুভেন্দু পুলিশের বিরুদ্ধে বলেন, আপনাদের অনেক কিছু দেখতে হবে। হাজরার এই সভামঞ্চ থেকে শুভেন্দু মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার ডাক দেন।
বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাদের কাছে দাবি করছি, মারপিট করবেন না। লাগাতার কর্মবিরতি চালান। এই সরকারটা নিষ্ঠুর। এই সরকারের বিরুদ্ধে অসহযোগ করুণ। গণআন্দোলন চালান,তাতেই এই সরকারকে উৎপাটিত হবে। শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলে তিন দিনে ডেট আসে। ডিএ মামলার ডেট ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে না।
এদিনের সভামঞ্চে প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালি গুহকে শুভেন্দু বক্তব্য রাখার অনুরোধ জানান।
সোনালি গুহ বলেন, আমি শুভেন্দুর সঙ্গে এখানে এসেছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাম আমলে বলেছিলেন কেন্দ্রের হারে বাম সরকার ডিএ দিতে না পারলে সরকার থেকে সরে যাক। আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আর আপনার ভাইপো খাবে আর কেউ খাবে না, এটা হবে না। আমি বলব, ডিএ দিতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে পদত্যাগ করুণ।
সরকার বিরোধী স্লোগানে সংগ্রামী যৌথ মঞ্চ যখন রাজপথ মুখর করছে তখন হরিশ মুখার্জি রোডের রাস্তার উপর বৈদ্যুতিক বাতিস্তম্ভে সরকারের লাগানো মাইতে উচ্চস্বরে মাইকে রবীন্দ্র সংগীত চালিয়ে রেখেছিল প্রশাসন, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে থাকল শনিবার।
❤ Support Us







