Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৩

বৌদ্ধগুরুর উত্তরসূরী মঙ্গোলিয়ান খালকা জেটসান।দলাই লামার নয়া ঘোষণায় ব্যাকফুটে চিন

আরম্ভ ওয়েব ডেস্ক
বৌদ্ধগুরুর উত্তরসূরী মঙ্গোলিয়ান খালকা জেটসান।দলাই লামার নয়া ঘোষণায় ব্যাকফুটে চিন

পরবর্তী ধর্মগুরু হিসেবে নিজের উত্তরাধিকারী বাছলেন দলাই লামা। তাঁর উত্তরাধিধারী হিসেবে আট বছরের এক বালক মঙ্গোলিয়ার তিব্বতি বৌদ্ধমতের জেলুগপা স্কুলের প্রধান হচ্ছে।

১৪তম দলাইলামার সঙ্গে নানা ইস্যুতে চিনের বিরোধ দশকের পর দশক ধরেই জিইয়ে আছে। যেভাবে দলাইলামা মনোনীত করা হয়, সেই পদ্ধতি নিয়ে চিনা কমিউনিস্ট পার্টির ঘোরতর আপত্তি থাকলেও ১৪ তম দলাইলামা লড়াইয়ের ময়দান না ছাড়ায় এব্যাপারে কোনও সমাধানসূত্রও মেলেনি। উল্টে সেই সমস্যা আরও জটিল হয়েছে, দলাইলামা সম্প্রতি ধর্মশালায় তিব্বতি বৌদ্ধমতের জেলুগপা স্কুলের প্রধান হিসেবে দশম খালকা জেটসান ধামপা রিনপোচেকে মনোনীত করাতে।

সম্প্রতি এ উপলক্ষে ধর্মশালায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গোলিয়া থেকে এসেছিলেন অন্ততপক্ষে ৬০০জন ভক্ত। সূত্রের খবর, যে বালককে অভিষিক্ত করা হয়েছে তার বয়স আট বছর। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ওর জন্ম। গত ফেব্রুয়ারিকে তাকে মঙ্গোলিয়ার সবচেয়ে বড় মঠ গানডান টেগচিনলেনে দশম খালকা হিসেবে অভিষুক্ত করা হয়। এরপর সম্প্রতি ধর্মগুরু হিসেবে ১৪তম দলাইলামা ওই বালককে ছাড়পত্র দিলেন।

এবিষয়ে দলাইলামার অফিস সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছে না। তবে সূত্রের খবর, ওই বালক মঙ্গোলিয়ার প্রভাবশালী ধনী পরিবারের সন্তান। এদিকে তার প্রকৃত পরিচয় ধর্মশালা সরকারিভাবে প্রকাশ করছে না।  এব্যাপারে ওয়াকিবহাল মহল মনে করছে, চিনকে এড়াতেই রাখঢাক করে চলার পথ নেওয়া হয়েছে। অন্যথায় চিনের বিরাগভাজন হতে হতে পারে। প্রসঙ্গত, অতীতে্ মঙ্গোলিয়ার শীর্ষস্থানীয় সাতজন বৌদ্ধনেতা ভারতে অভিষিক্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দশম খালকা হিসেবে রিনপোচেকে অভিষিক্ত করার ফলে মঙ্গোলিয়ায় তিব্বতি বৌদ্ধমত উজ্জীবিত হবে। এছাড়া এও প্রমাণিত হল, দলাইলামার উত্তরাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে চিনা কমিউনিস্ট পার্টির যে নির্দেশ, এর পরোয়া করতে নারাজ বর্তমান দলাইলামা। কয়েকদিন আগেই তিনি চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিন যেন শীর্ষ বৌদ্ধগুরুর উত্তরাধিকারী বাছাইয়ে অযথা নাক না গলায়


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!