- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২০, ২০২৫
নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে দুবার শাস্তি পেয়েও হয়নি মানসিকতার পরিবর্তন । একই অপরাধে ফের গ্রেফতার মধ্যপ্রদেশের এক ব্যক্তি
নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের মামলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে ১০ বছর জেল খেটেছেন। জেল থেকে বেরিয়েই আবার অপরাধের পুনারাবৃত্তি। ইউপি, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জুড়ে প্রায় ১৬ ঘন্টা চিরুনিতল্লাশির পর, ১৯ ফেব্রুয়ারি রমেশ খাটিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ দল। বিগত ২২ বছরে এই নিয়ে তৃতীয়বার একই অভিযোগে গ্রেফতার হলেন তিনি ।
মধ্যপ্রদেশের রাজগড় এলাকার ১১ বছর বয়সি নাবালিকে পাশবিক অত্যাচার করে খুন করবার অভিযোগে আবার গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, নাবালিকা মেয়েটি রাজগড়ের নরসিংগড় শহরের বাসিন্দা। গত ১ ফেব্রুয়ারি নিজের ঘরে ঠাকুমা ও কাকার সঙ্গে ঘুমিয়ে ছিলেন তিনি, তখনই তাঁকে অপহরণ করে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ব্যক্তি। তারপর খুন করা হয় মূক-বধির মেয়েটিকে। পরদিন সকালে, অনেক খোঁজাখুঁজির পর, তাঁর পরিবার কুঁড়েঘরের পিছনের ঝোপে তাঁর মৃহদেহ দেখতে পায়। কিন্তু অনেক দেরিতে পুলিশকে খবর দেওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় ভোপালের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে নিহত নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পুলিশের তদন্তে উঠে আসে পুলিশ জানতে পারে, ঘটনার দিন কাছাকাছি একটি বাসস্ট্যান্ডে দেখা গিয়েছিল অভিযুক্ত রমেশ খাটিকে। পুলিশ জানতে পারে অভিযুক্ত কুম্ভমেলায় পালিয়ে গিয়েছে। প্রয়াগরাজ স্টেশনের সিসিটিভির ফুটেজেও তাঁকে দেখা যায়। ইউপি, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জুড়ে প্রায় ১৬ ঘন্টা ধরে খোঁজবার পর অবশেষে রাজগড় জেলা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
জেলার পুলিশ সুপার, আতিদ্য মিশ্র জানান, ‘ঘটনার দিন আমাদের কাছে খবর আসে এক নাবালিকা মেয়ে অসুস্থ। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা বুঝতে পারি, ভয়ঙ্কর যৌন অত্যাচার করে হয়েছে। অবিলম্বে আমরা নির্যাতিতাকে হাসাপাতালে নিয়ে যাই। যেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মেয়েটির মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ লক্ষ্য করে, আগের মতো একই কায়দায় অভিযুক্ত রমেশ খাটি নৃশংস অপরাধটি করেছে। তাঁকে ধরতে স্টেশন, বাসস্টান্ড সব ভিন্নি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা করেছে।’
অভিযুক্ত রমেশের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই অপরাধ করার অভিযোগ উঠেছে। সে মধ্যপ্রদেশের দাব্রিপুরা এলাকার পোলায়কলার বাসিন্দা। ২০০৩ সালে শাজাপুর জেলার মুবারিকপুর গ্রামে ৫ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুন করার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় তার। ২০১৩ সালে জেল থেকে বেরিয়ে আসার পরে আবার ৮ বছরের এক শিশুকন্যাকে নির্যাতন করে সে। আদালত এক্ষেত্রে তাঁর মৃত্যুদণ্ড দিয়েছিল। যদিও হাইকোর্টে তার সাজা কমে যায়। ২০১৯ সালে হাইকোর্ট তাকে খালাস দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের সে রায়কে চ্যালেঞ্জ করে একটি স্বতঃপ্রণোদিত মামলা করাও হয়েছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে ১১ বছরের মূক ও বধির বালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মামলা দায়ের করেছে নিহতের পরিবারের সদস্যরা। অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন তাঁরা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আইনের মারপ্যাঁচে এবারো রেহাই পেয়ে যাবে না তো ? জেলমুক্ত হয়ে আবার পাশবিক অপরাধ ঘটাবে না তো ভয়ংকর এই অপরাধী ?
❤ Support Us








