- টে | ক | স | ই
- জুলাই ১৯, ২০২১
জীবনের শেষ দিন বলে দেবে ক্যালকুলেটর
অবিশ্বাস্য হলেও সত্যি!
জন্মিলেই মরিতে হবে একথা চরম সত্যি। কিন্তু ঠিক কবে কার মৃত্যু এমন খবর আজও অজানা। তবে আর বোধহয় অজানা থাকবে না। কারণ নিজের মৃত্যুর দিন আগে থেকেই জেনে সম্ভব। বিজ্ঞানীরা এমন একটি ক্যালকুলেটর আবিষ্কার করেছেন যা যে কোনও মানুষের মৃত্যুর দিন বলে দেবে। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের ভাল দিক পুরোটাই। কারণ কোনো মানুষ মৃত্যুর দিন আগে থেকে জেনে গেলে জীবনের বাকি দিনগুলি নিজের মতো উপভোগ করতে পারবেন।
ইতিমধ্যে বিস্ময়কর এই ক্যালকুলেটর বাজারে এসেছে। নাম দেওয়া হয়েছে রিস্ক এভিলিউশন ফর সার্পোট: প্রেডিকটেশন ফর এল্ডার-লাইফ ইন দ্য কমিউনিটি টুল (রেসপেক্ট)।
২০১৩ থেকে এই ক্যালকুলেটর আবিষ্কারের কাজে যোগ দিয়েছেন বিজ্ঞানীদের একটি দল। বহু মানুষের শারিরীক তথ্য নিয়েছিলেন তাঁরা। তার উপর ভিত্তি করে শুরু হয় গবেষণা। বড় কোনও অসুখ, হঠাৎ ওজন কমে যাওয়া, হজম শক্তি নষ্টসহ একাধিক সমস্যাকে বড় করে দেখছেন গবেষকরা। বলা হচ্ছে, শরীরে এই সমস্ত সমস্যা মৃত্যুর কারণ হতে পারে। কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে এই আবিষ্কারের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
❤ Support Us








