Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২০, ২০২৩

দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ধোনির দল

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ধোনির দল

প্লে অফের দিকে এক পা বাড়িয়েই রেখেছিল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে শুধু প্লে অফ নিশ্চিতই করল না, ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করল ধোনির দল। চেন্নাইয়ের নেট রানরেট (+‌০৬৫২)‌‌ এতটাই ভাল যে, কলকাতা নাইট রাইডার্সকে বিশাল ব্যবধানে না হারালে চেন্নাইকে স্পর্শ করা সম্ভব নয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে ২২৩/‌৩। জবাবে দিল্লি তোলে ১৪৬/‌৯।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। ১১.‌২ ওভারে ১০০ রান পূর্ণ করে চেন্নাই। চলতি আইপিএলে ঋতুরাজ ও কনওয়ের এটা চতুর্থ সেঞ্চুরির জুটি। ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ। অন্যদিকে, কনওয়ের ৫০ আসে ৩৩ বলে। ১৫ তম ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন চেতন সাকারিয়া। তুলে নেন ঋতুরাজকে। ৫০ বলে ৭৯ রান করে আউট হন ঋতুরাজ।

এরপর চেন্নাইকে এগিয়ে নিয়ে যান কনওয়ে ও শিবম দুবে। ১৮ ওভারের শেষ বলে শিবম দুবেকে (‌৯ বলে ২২)‌ আউট করেন খলিল আমেদ। পরের ওভারে ডেভন কনওয়েকে তুলে নেন আনরিখ নোখিয়ে। ৫২ বলে ৮৭ রান করে আউট হন কনওয়ে। এরপর চেন্নাইকে ২০০ রানের গন্ডি পার করে দেন রবীন্দ্র জাদেজা। ২০ ওভারে শেষ পর্যন্ত ২২৩ রান তোলে চেন্নাই। ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন ধোনি।

২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দিল্লি। আগের ম্যাচে রান পাওয়া পৃথ্বী শ এদিন মাত্র ৫ রান করে তুষার দেশপান্ডের বলে আউট হন। ফিলিপ সল্ট (‌৩)‌ ও রাইলি রসোকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে দিল্লিকে চাপে ফেলে দেন দীপক চাহার। সেখান থেকে আর বেড়িয়ে আসতে পারেনি দিল্লি। যশ ধুল (‌১৩)‌ ও অক্ষর প্যাটেলও (‌১৫)‌ ব্যর্থ। একমাত্র লড়াই করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ‌৫৮ বলে ৮৬ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬/‌৯ রান তোলে দিল্লি। দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট নেন দীপক চাহার। ২৩ রানে ২ উইকেট নেন মহেশ থিকসানা। ২টি উইকেট নেন মাথেশা পাথিরানা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!