- দে । শ
- মে ১২, ২০২৩
ডাক্তারি বিদ্যায় তিন বছরের ডিপ্লোমা কি লঘু করবে চিকিৎসার দুরবস্থা ? সমীক্ষা, গ্রামীণ হাসপাতালে ভিড় কেন বাড়ে ?
চিত্র : সংবাদ সংস্থা
রাজ্যে চিকিৎসাবিজ্ঞানে তিন বছরের ডিপ্লোমা কোর্স শুরু করতে আগ্রহী রাজ্য। শীঘ্রই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ডিপ্লোমা কোর্স রয়েছে, সেই ধাঁচে চিকিৎসাক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা, তা খতিয়ে দেখার জন্য রাজ্যের স্বাস্থ্যসচিব স্বরূপ নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে চিকিৎসকের অভাব মেটাতে এমন কোর্সের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসাবিজ্ঞানে রাজ্যে ডিপ্লোমা কোর্স চালু করার যৌক্তিকতা সম্পর্কে বলেছেন, ডিপ্লোমা কোর্স চালু হলে আরও বেশি সংখ্যক পড়ুয়া ডাক্তারি পড়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার ‘উৎকর্ষ বাংলা’-র বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসাবিদ্যায় ডিপ্লোমা কোর্স চালু করার ঘোষণা করেছেন
রাজ্যজুড়ে, বিশেষত গ্রামীণ এলাকায় চিকিৎসক ও নার্সের অভাব বহুদিনের। সে অভাব দূর করার জন্য মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার ব্যাপারে স্বাস্থ্যসচিব স্বরূপ নিগমকে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দেন। এই কমিটি ডিপ্লোমা কোর্সের আইনি বিষয়গুলি খতিয়ে দেখবে।
রাজ্যের নার্সের অভাব ঘোচাতেও সরকার উদ্যোগী, একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এ ক্ষেত্রে তাঁর যৌক্তিক সিদ্ধান্ত, শতাধিক নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করার বিষয়টি খতিয়ে দেখা দরকার।
চিকিৎসায় রোগী ও রোগীর পরিবারের নাজেহাল অবস্থা, অহেতুক হয়রানি একটি গুরুতর সমস্যা। বাধ্য হয়ে রুগীদের পরিবার ছুটে যায় বেসরকারি হাসপাতালে ছুটতে থাকেন। সবসময় সুরাহা মেলে না। সেদিক থেকে সরকারি হাসপাতালে চিকিৎসার ছবি অধিকতর উজ্জ্বল। কিন্তু চিকিৎসক ও নার্সের অভাব তাঁদের হয়রানির হাত থেকে রেহাই দিতে পারে না। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি অপেক্ষাকৃত কম এবং রোগীদের ভিড় বেশি। এরকম বেসামাল পরিস্থিতি রুখতে চিকিৎসায় ডিপ্লোমা কোর্স ও নার্সিং কেন্দ্র বাড়িয়ে তোলার সিদ্ধান্তের যথাযথ প্রয়োগ বাস্তবোচিত পদক্ষেপ হতে পারে।
❤ Support Us





